চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের কবর নিজেই খুঁড়ছেন ইসরায়েলি এক জিম্মি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৪ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

নিজের কবর নিজেকেই খুঁড়তে দেখা গেছে ইসরায়েলি এক জিম্মিকে। এমন একটি ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস।

ভিডিওতে ইভাতার ডেভিড (২৪) নামে ওই জিম্মিকে বেশ রুগ্ন দেখা গেছে। তিনি জানিয়েছেন, গাজায় খাদ্য সংকট থাকায় নিয়মিত খেতে পাচ্ছেন না। এতে তার শারীরিক অবস্থার ব্যাপক অবনতি হয়েছে।

এছাড়া যুদ্ধবিরতি চুক্তি করে তাকে মুক্ত না করায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে দোষারোপ করেছেন এ জিম্মি।

শনিবার (২ আগস্ট) হামাসের প্রকাশিত ভিডিওটির শেষে তাকে একটি খবর খুঁড়তে দেখা যায়। ওই সময় তিনি বলতে থাকেন, তিনি গাজার যে সুড়ঙ্গের ভেতর আছেন সেখানেই কবর খুঁড়ছেন। উদ্ধার না করা হলে এ কবরের ভেতরই শেষ ঠিকানা হবে বলে উল্লেখ করেন তিনি।

ওই ইসরায়েলি জিম্মির কথায় বোঝা গেছে, এটি গত ২৭ জুলাইয়ের ভিডিও। তিনি জানান, জুলাইয়ের বেশিরভাগ দিন তিনি শুধুমাত্র ডাল খেয়ে থেকেছেন। অপরদিকে কয়েকদিন কিছুই খেতে পারেননি। তিনি উল্লেখ করেন টানা তিনদিনও অভুক্ত থেকেছেন।

ভিডিওর মাঝে তাকে হামাসের এক রক্ষী খাবারের একটি কৌটা দেন। সেটি হাতে পেয়ে বেশ খুশি হয়ে তিনি বলেন, এ কৌটাটি দু’দিন খাবেন। যেন শুধুমাত্র বেঁচে থাকতে পারেন।

Reneta

সুত্র: এনডিটিভি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইভাতার ডেভিডইসরায়েলি জিম্মিকবর খোঁড়াগাজায় খাদ্য সংকট
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি আধুনিক পেট্রোল বোট

জুলাই ৩, ২০২৬

অফিস চলাকালে বেসরকারি হাসপাতালে ডাক্তারের প্র্যাকটিস, ক্যামেরা দেখেই পালানোর অভিযোগ

জুলাই ৩, ২০২৬

মোহাম্মদপুরে বিএনপি নেতা হত্যায় প্রধান অভিযুক্ত রিপনসহ ৪ জন গ্রেপ্তার

জুলাই ৩, ২০২৬

আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের সাত দিনের আনুষ্ঠানিকতা শুরু

জুলাই ৩, ২০২৬

৪ কোটি টাকার ‘তছনছ’-এ ৪ কোটিই লস!

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT