আন্তর্জাতিক

যুদ্ধবিরতির পর গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল

গাজায় ইসরায়েলের সামরিক ট্যাংক চলমান, যুদ্ধের পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় ইসরায়েলের সামরিক ট্যাংক যুদ্ধের পরিস্থিতি দেখাচ্ছে, ধুলা উড়ছে, নিরাপত্তা বাহিনী প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

গাজার দক্ষিণাঞ্চলে হামলার তীব্রতা আরও বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় গত ২৪ ঘণ্টায় ৭০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিসের মহাপরিচালক।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গত শুক্রবার কাতারের মধ্যস্থতায় ৭ দিনের যুদ্ধ বিরতি শেষ হবার পর গাজায় আবারও নির্বিচারে বোমা হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান দক্ষিণ গাজায় আরও জোরালো হামলার ঘোষণা দেন।

গাজার মধ্যাঞ্চলে ইসরাইলের ৬০ জন সেনা সদস্যকে লক্ষ্য করে হামলা চালিয়েছে হামাস। তবে গাজায় আবার ইসরায়েলি হামলাকে অপরাধ বলে অভিহিত করে হামলার আন্তর্জাতিক তদন্ত করার আহ্বান জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি।

এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকা এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে গেলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও বিস্তৃত হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।

যুদ্ধ শুরুর পর দখলদার ইসরায়েলি সেনাদের হামলায় এখন পর্যন্ত ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৪০ হাজারের বেশি মানুষ। যাদের প্রায় ৭০ শতাংশই হলেন নারী ও শিশু।

বিষয়:ইসরায়েল গাজা যুদ্ধ হামাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…