আন্তর্জাতিক

রমজানের আগে গাজায় হামলা জোরদার করেছে ইসরাইলি বাহিনী

গাজায় ইসরাইলি হামলার ফলে ধ্বংসস্তূপ ও ধোঁয়া ছড়িয়ে পড়েছে, পরিস্থিতি উদ্বেগজনক।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গাজায় নিরীহ মানুষ হত্যার মাধ্যমে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইসরাইলেরই ক্ষতি করছেন। রাফায় অভিযান চালালে নেতানিয়াহু ‘রেড লাইন’ অতিক্রম করবেন বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডন্ট। এদিকে, গাজায় নুসেইরাত উদ্বাস্তু শিবিরে ইসরাইলি হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। রাফাহ শহরে ধ্বংস করা হয়েছে একটি আবাসিক ভবন। গাজায় অপুষ্টিতে মারা যাচ্ছে নারী ও শিশুরা। ত্রাণ সরবরাহ নির্বিঘœ করতে গাজায় ভাসমান বন্দর নির্মাণে সরঞ্জাম নিয়ে যাত্রা করেছে মার্কিন সামরিক জাহাজ। ইফফাত জাহানের রিপোর্ট।

বিষয়:ইসরাইলি বাহিনী গাজায় হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…