আন্তর্জাতিক

এবার গাজার নাসের হাসপাতালের কাছে ইসরায়েলি বাহিনীর বোমা বিস্ফোরণ

গাজার নাসের হাসপাতালে আহত নারী ও শিশুর কান্নার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজার নাসের হাসপাতালে আহত নারী ও শিশুর কান্নার ছবি, যেখানে তারা আহত অবস্থায় রয়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

গাজার কেন্দ্রস্থল খান ইউনিস, বুরেজ, জিহর আল-দীক এবং নুসেইরাতে ইসরায়েলি বোমা হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন। শিশুসহ গুরুতর আহত কয়েকজনকে নাসের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মঙ্গলবার ২৬ ডিসেম্বর ভোররাতে হাসপাতালের কাছেও বোমা বিস্ফোরণ করে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনিদের গাজার অবরুদ্ধ ভূমি ছাড়তে উৎসাহিত করবেন বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। তার এই মন্তব্যের নিন্দা জানিয়েছে হামাস।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, গাজায় প্রতিদিন তাদের টিমের সদস্যরা ইসরায়েলি বাহিনীর আক্রমণের সম্মুখীন হয়। ফলে, গাজার অবরুদ্ধ ভূমিতে প্রবেশ করে বেসামরিক মানুষদের যথেষ্ট প্রয়োজন মেটাতে তারা ব্যর্থ হন।

ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীর ওপর হামলার কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ২০ হাজার ৬৭৪ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৪ হাজার ৫৩৬ ফিলিস্তিনি।

বিষয়:ইসরায়েল গাজা যুদ্ধ হামলা হামাস হাসপাতালে হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…