চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধবিরতির মাঝেই গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ২৮

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২০ পূর্বাহ্ন ২০, নভেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

চলমান যুদ্ধবিরতির মধ্যেও ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তীব্র হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত ২৮ জন নিহত এবং কমপক্ষে ৭৭ জন আহত হয়েছেন।

আল জাজিরা জানিয়েছে, বুধবার ১৯ নভেম্বর গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের আল-মাওয়াসি এলাকার তিনটি লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়। এছাড়া গাজা সিটির পূর্বাঞ্চলীয় শুজাইয়া এবং জয়তুন এলাকায় দুটি ভবনও হামলার শিকার হয়। এসব হামলার ফলে একটি পরিবারে বাবা, মা ও তিন সন্তানসহ পরিবারের সব সদস্য নিহত হয়েছেন।

আইডিএফ জানায়, তাদের লক্ষ্যবস্তুগুলো হামাসের সঙ্গে সংশ্লিষ্ট ছিল এবং এই হামলা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন নয়। খান ইউনিস ও গাজা সিটিতে হামাসের পাঁচটি অবস্থানে আঘাত হানা হয়েছে। ভবিষ্যতেও রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে এমন অভিযান অব্যাহত রাখা হবে। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হামাসকে নিরস্ত্র করার কথা উল্লেখ আছে। সেই শর্তের ভিত্তিতেই অভিযান চালানো হয়েছে।

তবে হামাস এই দাবিকে প্রত্যাখ্যান করেছে। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, আইডিএফ হামলাকে ন্যায্যতা দেওয়ার জন্য দুর্বল যুক্তি দেখাচ্ছে। এটি যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে উত্তেজনা বৃদ্ধি করছেন এবং পুনরায় গণহত্যা শুরু করতে চান। এর পরিণতি ভয়াবহ হতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইসরায়েলগাজাযুদ্ধবিরতি
শেয়ারTweetPin

সর্বশেষ

কার হাতে উঠবে লাক্স সুপারস্টারের ট্রফি?

এপ্রিল ২, ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ফন ডার ডুসেন

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ, আটকা ২ হাজারের বেশি জাহাজ

এপ্রিল ২, ২০২৬

ডিজেলের মজুত সব থেকে বেশি, অকটেন কম

এপ্রিল ২, ২০২৬

বোরিস্লাভ মিহাইলোভ, বুলগেরিয়ার সারপ্রাইজ কিংবদন্তি

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT