আন্তর্জাতিক

গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলর বিমান হামলা

গাজায় ইসরায়েলি বিমান হামলার পর ধ্বংসস্তূপের মধ্যে মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় ইসরায়েলি বিমান হামলার পর ধ্বংসস্তূপের মধ্যে মানুষজন উদ্ধার কাজ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

উত্তর গাজায় ত্রাণের ট্রাকের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বিমান হামলায় ৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আজ ১৮ জুন এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে আল জাজিরা জানিয়েছে, উত্তর গাজা ছাড়াও মধ্য গাজার নুসেইরা শরণার্থী শিবিরে ইসরাইলের একাধিক হামলার খবর পাওয়া গেছে।

এছাড়া গাজার দক্ষিণের একটি প্রধান সড়ক ত্রাণ সরবরাহের জন্য ১১ ঘণ্টা খুলে দেওয়া হবে বলে জানিয়েছে ইসরায়েল। তবে, গাজার রাফাসহ অন্যান্য অঞ্চলে ইসরায়েলি সেনাদের কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেওয়া হয়।

গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার ১৯৩ জন কর্মী নিহত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বিষয়:ইসরায়েল গাজা ফিলিস্তিনি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…