অবরুদ্ধ গাজা উপত্যকায় ছয় মাস ধরে চলা যুদ্ধে বিরতির লক্ষ্যে মিশরের কায়রোতে আলোচনা শুরুর আগে দক্ষিণ গাজা থেকে আরও সৈন্য প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল।
সোমবার ৮ এপ্রিল আলজাজিরাসহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র জানায়, তারা দক্ষিণ গাজা থেকে আরও সৈন্য প্রত্যাহার করে নিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, তবে অন্য অঞ্চলগুলোতে তাদের ‘কিছু সংখ্যক সেনা’ কর্মকাণ্ড চালিয়ে যাবে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। কাতার ও মিশরের মধ্যস্থতায় এরই মধ্যে যুদ্ধবিরতির আলোচনায় কায়রোতে পৌঁছেছেন মার্কিন তদন্ত সংস্থা সিআইএ’র পরিচালক উইলিয়াম বার্নস এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন।
এমনকি এই আলোচনায় ইসরায়েলের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদেরও অংশ নেওয়ার কথা রয়েছে।
তবে হামাস জানায়, এখনি তারা এই আলোচনায় অংশ নিবে না। ইসরায়েলের মতামতের ওপর তারা সিন্ধান্ত নিবেন। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতাহিয়াহুর পদত্যাগ ও জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবে বিক্ষোভ করছে প্রায় ১০ হাজার বিক্ষোভকারী।







