লেবাননে এ পর্যন্ত সবচেয়ে ভারী বোমা হামলা চালিয়েছে ইসরাইল। এমনকি হিজবুল্লাহ’র গোয়েন্দা সদরদপ্তরে হামলা চালানোর দাবি করেছে তারা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ইসরাইল বেশি দিন টিকে থাকবে না। তারা হামলা করলে ইরান হাত পা গুটিয়ে বসে থাকবে না। এদিকে, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরাইলি হামলার বিরুদ্ধে অবস্থান জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।







