চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজী নয় ইসরায়েল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৫ অপরাহ্ণ ০২, মে ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইসরায়েল ও হামাসের সংঘর্ষের ছবি, যুদ্ধের পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েল-হামাস যুদ্ধ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, তিনি গাজায় যুদ্ধ বন্ধসহ হামাসের সঙ্গে কোনো যুদ্ধবিরতিতে সম্মত হবেন না। এমনকি দ্রুত রাফাহয় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের প্রধান ক্যাথরিন রাসেল বলেছেন, প্রায় ৬ লাখ ফিলিস্তিনি শিশু রাফাহ শহরে আটকা পড়েছে। সেখানে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে।

অন্যদিকে, আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে টেলিফোন করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফোনালাপে আইসিসিকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা থেকে বিরত রাখতে বাইডেনকে ওয়াশিংটনের প্রভাব খাটানোর আহ্বান জানিয়েছেন নেতানিয়াহু।

Banglabid

জাতিসংঘের মানবিক সমন্বয় বিষয়ক কার্যালয় বলেছে, গাজায় দীর্ঘদিনের সংঘাতের কারণে খাদ্য সংকট ক্রমেই তীব্র হয়ে উঠেছে। এ অবস্থার অন্যতম কারণ এপ্রিল জুড়ে গাজায় উল্লেখযোগ্য সংখ্যক ত্রাণ প্রবেশে ইসরায়েলের বাধা দেয়া। তবে ইসরায়েল বরাবরই বিষয়গুলো অস্বীকার করে আসছে।

গত ৭ অক্টোবরের পর প্রথমবারের মতো বেইত হানুন বা ইরেজ ক্রসিং খুলে দেয়া হয়েছে। জর্ডান থেকে ওই ক্রসিং দিয়ে গতকাল ৩১টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দেয়া হয়েছে। তবে জাতিসংঘের মানবিক সমন্বয় বিষয়ক কার্যালয় আরও জানিয়েছে, নতুন করে সহায়তা কার্যক্রমের অনুমতি দেয়া হলেও ধারাবাহিকতা না থাকলে ছয় মাসের বেশ সময় ধরে চলা এই খাদ্য সংকট নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলযুদ্ধযুদ্ধবিরতিসম্মত নাহামাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দুর্নীতির অভিযোগকারী ইসলামী ব্যাংক কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আগস্ট ১২, ২০২৬

হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তা: বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইয়াবা মামলায় মৃত্যুদণ্ড, ৬ বছর পর জানা গেল আসামি ‘অন্য ব্যক্তি’!

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

দোভাল- সার্জিও গোর বৈঠক ঘিরে নতুন সমীকরণ

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বাজারে হাইসেন্সের নতুন সিরিজের স্মার্ট টিভি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT