আন্তর্জাতিক

হামাসের রকেট হামলায় কাঁপল ইসরায়েল

ইসরায়েলে রকেট হামলার পর উদ্ধারকর্মী ও পুলিশ সদস্যরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলে রকেট হামলার পর উদ্ধারকর্মী ও পুলিশ সদস্যরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, ঘটনাস্থলে জরুরি সেবা কর্মীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ফিলিস্তিনের গাজা থেকে ইসরায়েলে রকেট ছুড়েছে হামাস। ইসরায়েলের আশদাদ শহর লক্ষ্য করে এ রকেট ছোড়া হয়। এতে তিনজন আহত হয়েছেন। গত কয়েকমাসের মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের পক্ষে ইসরায়েলে এটি বড় ধরনের হামলা।

সোমবার (৭ এপ্রিল) সংবাদ সংস্থা রয়টার্সমহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, রোববার (৬ এপ্রিল) রাতে গাজা থেকে ইসরায়েল ভূখণ্ডে অন্তত ১০টি রকেট নিক্ষেপ করেছে হামাস।

প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরায়েলের আশদোদ শহরের দিকে রকেট হামলা চালিয়েছে হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড। রোববার রাতে এই হামলার কথা জানিয়েছে তারা।

আল-কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানায়, ইসরায়েলি বাহিনী বেসামরিক মানুষের ওপর যেসব গণহত্যা চালাচ্ছে, তার জবাবে আমরা আশদোদের দিকে রকেট নিক্ষেপ করেছি।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জানান, গাজা থেকে মোট ১০টি রকেট ছোড়া হয়েছে। এর কিছু রকেট ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়েছে। রকেট হামলার সময় আশদোদ, আশকেলন এবং আশপাশের কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে। আতঙ্কে মানুষ আশ্রয়কেন্দ্রের দিকে দৌড়ায়।

আশকেলনের মেয়র জানান, শহরে একটি রকেট বিস্ফোরণে একজন মানুষ সামান্য আহত হয়েছেন। এছাড়া কয়েকটি স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে।

ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ বলেন, গাজা থেকে রকেট হামলা প্রমাণ করে, হামাসকে পুরোপুরি নিশ্চিহ্ন করতেই হবে।

বিষয়:ইসরায়েল গাজা গাজা যুদ্ধ হামাসের রকেট হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…