গাজার উত্তরে জাবালিয়া অঞ্চল থেকে ৩ জন জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরায়েলের সেনাবাহিনী। উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয়ও শনাক্ত করা হয়েছে।
গতকাল (১৭ মে) শুক্রবার একটি বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় শনাক্ত করা হয়েছে।
যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের ৩ জনই ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে জিম্মি ছিলেন। মরদেহ ৩টি একটি সুড়ঙ্গের ভেতর থেকে উদ্ধার করা হয়। নিহত ৩ জন হলেন- শনি লুক, অমিত বুসকিলা এবং ইতজাক গেলেরেন্টার।
এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।







