ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অসুস্থতা থেকে সেরে উঠার পর পেসমেকার বসানোর জন্য অপারেশনের করাবেন।
রোববার (২৩ জুলাই) তার কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, শারীরিক স্বাস্থ্য উন্নতির পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে এবং তার একটি পেসমেকার ইমপ্লিমেন্ট সার্জারি হবে।
বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু আজ রাতে তেল হাশোমারের শেবা মেডিক্যাল সেন্টারে পেসমেকার ইমপ্লিমেন্ট সার্জারি করাবেন। সার্জারিটি নিরাপত্তা ব্যবস্থার মধ্যে করা হবে। এই সময় হাসপাতালে বিচার মন্ত্রী এবং উপ-প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন।
৭৩ বছর বয়সী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কিছু দিন আগে মাথা ঘুড়িয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে এখন তাকে সুস্থ অবস্থায় হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।







