চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হালান্ডের হ্যাটট্রিক, মেসি-রোনালদো থেকে এগিয়ে যে রেকর্ডে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৩ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
নৈপুণ্য ফুটবল খেলোয়াড় হালান্ডের হ্যাটট্রিক ও রেকর্ডের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ বাছাইয়ে ইসরায়েলের বিপক্ষে বড় জয় পেয়েছে নরওয়ে। ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড ম্যাচে দুবার পেনাল্টি হাতছাড়া করেছেন। তারপরও হ্যাটট্রিক করেছেন এ গোলমেশিন। ৫-০ গোলের জয়ে গ্রুপ ‘বি’তে শীর্ষে উঠেছে নরওয়ে।

হালান্ডের হ্যাটট্রিকের পর দুটি গোল হয়েছে প্রতিপক্ষ নিজেদের জালেই বল জড়ানোয়। হালান্ডের নেয়া প্রথম পেনাল্টি ঠেকিয়ে দেন ইসরায়েল গোলকিপার ড্যানিয়েল পেরেজ। তবে শট নেয়ার বেশ আগে বের হয়ে যাওয়ায় পোল্যান্ডের রেফারি আবারও শট নিতে বলেন হালান্ডকে। সেটিও গোলে রূপ দিতে পারেননি তিনি।

বিশ্বকাপের বাছাইপর্বে হালান্ডের গোলসংখ্যা এখন ১২, যা এ পর্বে এখনও সর্বোচ্চ। এছাড়া তিন গোলের ম্যাচে জাতীয় দলের হয়ে ৫১ গোল করলেন তিনি। দেশের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডও তার দখলে। হালান্ডের ৫০ গোলের রেকর্ড এসেছে ৪৬ ম্যাচে।

তবে এ সংখ্যায় অন্যদের চেয়ে এগিয়ে হালান্ড। ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেনের ফিফটি ছুঁতে লেগেছিল ৭১ ম্যাচ, ব্রাজিলের তারকা নেইমার জুনিয়রের ৭৪ এবং ফ্রান্সের বিশ্বকাপজয়ী কাইলিয়ান এমবাপের লেগেছিল ৯০ ম্যাচ। বিশ্বজয়ী মেসির ১০৭ এবং পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদোর ১১৪ ম্যাচ লেগেছিল।

অসলোতে হওয়া ম্যাচে প্রো প্যালেস্টাইন প্রতিবাদীরা এসেছিলেন। শান্তিপূর্ণ প্রতিবাদে তারা দুয়োধ্বনি তুলেছিল ‘এম্বাসি বন্ধ করো’ এবং ‘ইসরায়েলের খেলা শেষ।’ ম্যাচ শুরু হওয়ার পরও কিছু সমর্থক স্টেডিয়ামের বাইরে প্রতিবাদ করতে থাকেন। নিরাপত্তার জন্য ২২-২৩ হাজার দর্শক ধারণের স্টেডিয়ামে মাত্র ৩ হাজার দর্শক ঢোকানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলউয়েফাএমবাপেকেননরওয়েনেইমারপেরেজমেসিরোনালদোলিড স্পোর্টসহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT