চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানের পারমাণবিক স্থাপনায় আবারও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৬ অপরাহ্ণ ১৩, জুন ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইরানের পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে শুরু হওয়া এই হামলায় ইরানজুড়ে সক্রিয় হয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও প্রেস টিভির তথ্য অনুযায়ী, রাজধানী তেহরানের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) জানিয়েছে, পশ্চিম তেহরানে হামলার ঘটনা ঘটেছে, পাশাপাশি তেহরান সংলগ্ন কারাজ শহরেও হামলা চালানো হয়েছে।

বিবিসি একটি ভিডিও যাচাই করেছে, যাতে তেহরানের কাছে ইসরায়েলি হামলার পরবর্তী পরিস্থিতি দেখা গেছে। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা, আকাশজুড়ে প্রতিরক্ষা সক্রিয় হয়ে ওঠে।

শুক্রবার ভোরে চালানো এক অভিযানে ইসরায়েল তেহরানে ব্যাপক আঘাত হানে। ওই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে জড়িত কমপক্ষে দুই শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন। এই হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যের দুই চিরশত্রুর মধ্যে সরাসরি যুদ্ধের আশঙ্কা আরও ঘনীভূত হয়েছে। ১৯৮০ সালে ইরাক-ইরান যুদ্ধের পর এটাই দেশটির ওপর সবচেয়ে উল্লেখযোগ্য সামরিক হামলা হিসেবে বিবেচিত হচ্ছে।

ইরানের আধাসামরিক বাহিনী রেভল্যুশনারি গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামি এবং ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরির মৃত্যুর খবর নিশ্চিত করেছে রাষ্ট্রীয় গণমাধ্যম। এছাড়া হামলায় নিহত হয়েছেন আরও কয়েকজন শীর্ষ বৈজ্ঞানিক কর্মকর্তা ও সামরিক কৌশলবিদ।

এই হামলার ফলে পুরো অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরানের কূটনৈতিক ও সামরিক দপ্তরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানইসরায়েলক্ষেপণাস্ত্র হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT