চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় প্রতিদিন চার ঘণ্টার জন্য যুদ্ধবিরতি দিচ্ছে ইসরায়েল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৮ পূর্বাহ্ণ ১০, নভেম্বর ২০২৩
আন্তর্জাতিক
A A

ইসরায়েল-হামাস যুদ্ধের কারণে অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলের বাসিন্দাদের সরে যাওয়ার সুযোগ তৈরি করে দিতে অবশেষে প্রতিদিন যুদ্ধে চার ঘণ্টা করে বিরতি দিতে রাজি হয়েছে ইসরায়েল। প্রতিদিন তিন ঘণ্টা আগে এই বিরতির সময় ঘোষণা করা হবে। 

সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গতকাল ৯ নভেম্বর স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি একটি বিবৃতিতে একথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইসরায়েল আমাদের জানিয়েছে বিরতির সময় গাজার উত্তরাঞ্চলে কোন সামরিক অভিযান পরিচালনা করবেনা তারা। আজ থেকেই বিরতি দেওয়া শুরু হচ্ছে।

জন কিরবি বলেন, বিরতির সময় গাজায় প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রবেশ করতে পারবে। পাশাপাশি গাজার বাসিন্দাদের যুদ্ধ এলাকা থেকে বেরিয়ে আসতে সহায়তা করবে এই বিরতি। তিনি বলেন, গাজার উত্তরাঞ্চলে চার ঘণ্টার বিরতি কার্যকর করার সিদ্ধান্ত ইসরায়েলের প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অবশ্যই আমরা যতদিন প্রয়োজন ঠিক ততদিন বিরতি অব্যাহত দেখতে চাইছি।

চলতি সপ্তাহে একটি ফোন কলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে গাজায় সাময়িক যুদ্ধ বিরতির বিষয় নিয়ে আলোচনা করেছন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই আলোচনার পরই গতকাল হোয়াইট হাউসের পক্ষ থেকে গাজায় প্রতিদিন চার ঘণ্টার জন্য যুদ্ধবিরতিতে ইসরায়েলের রাজি হওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলগাজাজো বাইডেননেতানিয়াহুযুদ্ধবিরতিহামাস
শেয়ারTweetPin

সর্বশেষ

নকআউট: প্যারাগুয়েকে পেল জার্মানি, ফ্রান্সের সামনে সুইডেন

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ!

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ড্রাইভিং লাইসেন্স নিয়ে যে জরুরি বার্তা দিলো বিআরটিএ!

জুন ২৭, ২০২৬

বাংলাদেশকে নিষিদ্ধ ও তহবিল বন্ধ করতে আইসিসিতে চিঠি বুলবুলের

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হিজবুল্লাহ-ইসরায়েলের প্রাথমিক চুক্তি সই

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT