চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলের বিরুদ্ধে মালালার অভিযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৫ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
মালালা ইউসুফজাই ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই বলেছেন, গাজার শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। এছাড়া তিনি আফগানিস্তানে তালেবান শাসনকে বৈধতা না দিতেও মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন।

‘ডন’ পত্রিকা এই খবর জানিয়েছে।

ইসলামাবাদে ‘মুসলিম সম্প্রদায়ের নারী শিক্ষা: চ্যালেঞ্জ এবং সুযোগ’ শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলনে মালালাসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষা মন্ত্রীরা অংশ নেন।

Banglabid

২০১২ সালে পাকিস্তানের একটি স্কুলে পড়ার সময় স্থানীয় তালেবানদেন গুলিতে গুরুতর আহত হয়ে দেশ ছাড়েন ১৫ বছর বয়সী মালালা। তবে সুস্থ হয়ে ফিরেই নারী শিক্ষার অধিকার নিয়ে কাজ শুরু করেন তিনি। এরমধ্যে হাতে গোনা দু’-একবার পাকিস্তান সফরে যান মালালা। এবার নিজ দেশে নারী শিক্ষা বিষয়ক এক সম্মেলনে যোগ দেন এই নোবেল বিজয়ী।

সম্মেলনের দ্বিতীয় দিনে বক্তব্য রাখেন মালালা। ইসরায়েলের চলমান আগ্রাসন গাজার শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে বলে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

উদ্বেগ প্রকাশ করে মালালা বলেন, ইসরায়েল গাজার ৯০ শতাংশেরও বেশি স্কুল ধ্বংস করে দিয়েছে। সেই সাথে স্কুল ভবনে আশ্রয় নেওয়া নাগরিকদের ওপর নির্বিচারে হামলা চালানোরও তীব্র নিন্দা জানান তিনি। ইসরায়েলের আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দেন মালালা।

Reneta

এদিকে, আফগানিস্তানের তালেবানদের বৈধতা না দিতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন মালালা ইউসুফজাই। তিনি বলেন,তালেবানের শাসনামলে নারী শিক্ষার অগ্রগতি স্বপ্ন দেখা বৃথা। তালেবান শাসকরা শতাধিক আইন প্রয়োগ করেছে, যা নারীদের শিক্ষা থেকে দূরে ঠেলে দিচ্ছে।

এর আগে, সম্মেলনের প্রথমদিন বক্তব্য রাখেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের ১৫০ জনেরও বেশি শিক্ষক, গবেষক ও মন্ত্রী যোগ দেন। পাশাপাশি ইউনেস্কো, ইউৃনিসেফও ওয়াল্ড ব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা যোগ দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলগাজামালালা ইউসুফজাইযুদ্ধশিক্ষা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কাফনের কাপড় গায়ে সচিবালয়ের সামনে অনশনে শিক্ষানবিশ এসআইরা

পরবর্তী

লস অ্যাঞ্জেলেস দাবানলের ধ্বংসাবশেষ থেকে আগুনের নতুন শঙ্কা

পরবর্তী
লস অ্যাঞ্জেলেস দাবানলের ধ্বংসাবশেষ ও আগুনের শিখা. Channel i News - চ্যানেল আই নিউজ

লস অ্যাঞ্জেলেস দাবানলের ধ্বংসাবশেষ থেকে আগুনের নতুন শঙ্কা

Big 5 Five কার্টুন চরিত্রের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

Abu Shahed Emon's Latest Venture in Dubbing Korean Series

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT