আন্তর্জাতিক

গাজার ২ শহরে অভিযান শেষ করেছে ইসরায়েল

গাজায় ধ্বংসস্তূপের মধ্যে মানুষজন চলাচল করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় ধ্বংসস্তূপের মধ্যে মানুষজন চলাচল করছে, ধ্বংসপ্রাপ্ত ভবন ও ধ্বংসাবশেষের মাঝে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণের খান ইউনিস ও মধ্য গাজার দের আল বালাহ এলাকায় গতকাল শুক্রবার সামরিক অভিযান শেষ করেছে ইসরায়েল।

ইসরায়েলের সেনাবাহিনীর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, মাসব্যাপী এই অভিযানে আড়াই শতাধিক হামাস যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েল। এই অভিযানে হামাসের ছয় কিলোমিটার দৈর্ঘ্যের সুড়ঙ্গপথ ধ্বংস করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছয় জিম্মির মরদেহ।

ইসরায়েলের সেনাবাহিনীর একজন মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, দক্ষিণ গাজা উপত্যকায় যেসব ফিলিস্তিনিকে শহর ছাড়তে বলা হয়েছিল, তারা এখন তাদের শহরে ফিরতে পারবেন। এর মধ্য দিয়ে খান ইউনিস ও দের আর বালাহ আবারও নিরাপদ মানবিক অঞ্চলে পরিণত হলো।

ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, খান ইউনিস ও দের আল বালাহ থেকে প্রত্যাহার করে নেওয়া সেনারা এবার গাজা উপত্যকার অন্য এলাকায় অভিযানে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

বিষয়:ইসরায়েল গাজা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…