আন্তর্জাতিক

অবশেষে জিম্মি মুক্তির চুক্তিতে সম্মত ইসরায়েল

প্রতিবাদী বিক্ষোভকারীরা ইসরায়েলি শান্তির জন্য দাবি জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিবাদী বিক্ষোভকারীরা ইসরায়েলি শান্তির জন্য রাস্তায় অবস্থান করছেন, বিভিন্ন প্ল্যাকার্ড ও স্লোগান নিয়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অবশেষে  জিম্মি মুক্তির চুক্তিতে ইসরায়েল সম্মত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়।

আজ ১৭ জানুয়ারি শুক্রবার সকালে তার কার্যালয় জানায়, আলোচনাকারী দল নেতানিয়াহুকে চুক্তিতে সম্মত হওয়ার বিষয়টি জানিয়েছেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার হামাস শেষ মুহূর্তে চুক্তিতে পরিবর্তন আনতে চাইছে এমন অভিযোগ তুলে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনে মন্ত্রিসভার ভোট পিছিয়ে দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এরপর তিনি আজ শুক্রবার রাজনৈতিক-নিরাপত্তা মন্ত্রিসভা বৈঠক করার নির্দেশ দিয়েছেন, সরকার চুক্তিটি অনুমোদনের জন্য বৈঠক করবে। এ ছাড়া জিম্মিদের পরিবারকে বিষয়টি অবহিত করা হয়েছে বলেও জানানো হয়েছে।

চুক্তির প্রথম ছয় সপ্তাহের পর্যায়ে ইসরায়েলি কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে ৩৩ জন জিম্মি নারী, শিশু এবং বয়স্ক ব্যক্তি থাকবে।

ইসরায়েলি  সেনারা গাজার ঘনবসতিপূর্ণ এলাকা থেকে পূর্ব দিকে প্রত্যাহার করবে। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের বাড়িতে ফিরে যেতে পারবে এবং প্রতিদিন শত শত ত্রাণবাহী লরিকে ভূখণ্ডে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

বিষয়:ইসরায়েল জিম্মি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…