চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হামাসের ১৩০ টি সুড়ঙ্গ ধ্বংস করেছে ইসরায়েল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৩ পূর্বাহ্ণ ০৯, নভেম্বর ২০২৩
আন্তর্জাতিক
A A
ইসরায়েলি বাহিনী হামাসের ১৩০টি সুড়ঙ্গ ধ্বংস করেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজা উপত্যকায় ইসরায়েল তাদের সামরিক অভিযান শুরু করার পর থেকে তারা হামাসের ১৩০টি সুড়ঙ্গ ধ্বংস করেছে বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।

সংবাদ মাধ্যম সিএনবিসি জানিয়েছে, গতকাল (৮ নভেম্বর) বুধবার একটি টেলিগ্রাম পোস্টে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী হামাসের ১৩০টি সুড়ঙ্গ ধ্বংস করার দাবি জানিয়েছে। তারা জানায়, সবগুলো সুড়ঙ্গই হামাসের যোদ্ধারা ব্যবহার করতেন। হামাসের ব্যবহার করা সুড়ঙ্গ শনাক্ত, উন্মুক্ত ও ধ্বংস করার কাজ অব্যাহত আছে।

ইসরায়েলের হামলার পর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় কেউ প্রবেশ করতে বা বের হতে ইসরায়েলের অনুমতির প্রয়োজন পড়ে। এমন পরিস্থিতিতে গাজায় গোপনে পণ্য আনা-নেওয়ার জন্য এসব সুড়ঙ্গ ব্যবহার করা হয়। এছাড়াও হামাস তাদের সশস্ত্র কর্মকাণ্ড পরিচালনা এবং নিজেদের নিরাপত্তার জন্য সুড়ঙ্গগুলো ব্যবহার করে।

Banglabid

গত ৭ অক্টোবর ইসরায়েলে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় গাজা উপত্যকার স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এই হামলার পর পরই ইসরায়েল গাজা ভূখণ্ডে পাল্টা হামলা শুরু করে। গাজায় তাদের অভিযান এখনও অব্যাহত রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলগাজাসুড়ঙ্গহামাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অবরোধে সারাদেশে ১৩টি যানবাহনে আগুন

পরবর্তী

পরিসংখ্যানে এগিয়ে নিউজিল্যান্ড, বিশ্বকাপে শ্রীলঙ্কা

পরবর্তী
বাংলাদেশের ক্রিকেটাররা শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাটিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিসংখ্যানে এগিয়ে নিউজিল্যান্ড, বিশ্বকাপে শ্রীলঙ্কা

সালমানের ছবিতে হৃতিকের ২ মিনিট ২২ সেকেন্ড!. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমানের ছবিতে হৃতিকের ২ মিনিট ২২ সেকেন্ড!

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

প্রজনন স্বাস্থ্য ভালো রাখার উপায়

আগস্ট ২৪, ২০২৬

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঘুমানোর আগে সূরা আল-মুলক পড়ার ফজিলত কী? জানুন কোরআন-হাদিসের আলোকে

আগস্ট ২৪, ২০২৬

মার্কিন নিষেধাজ্ঞার চাপে জ্বালানির দাম বাড়ানো নিয়ে যা ভাবছে ইরান

আগস্ট ২৪, ২০২৬
ছবি:  ফেনীর সোনাগাজীতে নিহত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান (সংগৃহীত)।

আলোচিত নুসরাত হত্যা মামলায় রায় ঘোষণা শুরু

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT