শিক্ষা

সিমাগো র‍্যাংকিংয়ে দেশের চতুর্থ স্থানে ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ভবন, সবুজ গাছপালা ও খোলা মাঠের পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ভবন, সবুজ গাছপালা ও খোলা মাঠের পাশে অবস্থিত, যা দেশের চতুর্থ স্থানে রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বের গবেষণা ও উদ্ভাবনের উপর শিক্ষাপ্রতিষ্ঠানের মানদণ্ড নির্ধারণে গুরুত্বপূর্ণ সিমাগো ইনস্টিটিউশন র‍্যাংকিং ২০২৫-এ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) দেশের মধ্যে চতুর্থ স্থান অর্জন করেছে।

মঙ্গলবার (১১মার্চ) সিমাগো র‍্যাংকিংয়ের নিজস্ব ওয়েবসাইটে এই তথ্য জানা যায়।

ওয়েবসাইটে দেখা যায় ২০০৯ সাল থেকে সিমাগো র‍্যাংকিং প্রকাশিত হলেও প্রথমবারের মতো ২০২৫ এ প্রকাশিত দেশের ৪৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইবি শীর্ষ ৪-এ জায়গা পেয়েছে। প্রতি বছরই এই র‍্যাংকিং প্রকাশিত হয়ে থাকে এবং এটি বিশ্বব্যাপী গবেষণা ও উচ্চশিক্ষার মান পরিমাপের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

সিমাগো ইনস্টিটিউশন র‍্যাংকিং মূলত বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর গবেষণা কার্যক্রম, উদ্ভাবন এবং সামাজিক প্রভাব বিবেচনায় এনে মূল্যায়ন করে। এই র‍্যাংকিং নির্ধারণে প্রকাশনা সংখ্যা, সাইটেশন, গবেষণার গুণগত মান, আন্তর্জাতিক সহযোগিতা এবং প্রযুক্তিগত উদ্ভাবন ইত্যাদির ওপর গুরুত্ব দেয়া হয়। এবারের র‍্যাংকিংয়ে পাবিপ্রবির অবস্থান স্পষ্টভাবে বোঝায় যে, বিশ্ববিদ্যালয়টি গবেষণার পরিমাণ ও গুণগত মান উভয় ক্ষেত্রেই উন্নতি করছে।

সিমাগোর তালিকায় ইবির উপরে যেসব বিশ্ববিদ্যালয় রয়েছে যথাক্রমে তারা হলো বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যদিকে, ১৩তম স্থানে রয়েছে বুয়েট, ১৪তম স্থানে খুলনা বিশ্ববিদ্যালয়।

এবছর বাংলাদেশের মোট ৪৬টি বিশ্ববিদ্যালয় জায়গা পেয়েছে এই র‍্যাংকিংয়ে।

বিষয়:ইসলামী বিশ্ববিদ্যালয় চতুর্থ স্থান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…