শিক্ষা

অতিরিক্ত ফি কমানোসহ ৯ দফা দাবি ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৯ দফা দাবি নিয়ে আলোচনা ও স্বাক্ষর অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৯ দফা দাবি নিয়ে আলোচনা ও স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

৯ দফা দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা। এসময়ে শিক্ষার্থীদের অতিরিক্ত ফি কমানোরও দাবি করেন তারা।

শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে উপাচার্যের কার্যালয়ে শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ এবং সদস্য সচিব মাসুদ রুমি মিথুন স্বাক্ষরিত স্মারকলিপি জমা দেয় ছাত্রদলের নেতারা।

দাবিগুলো হচ্ছে:

  • গণহত্যাকারী শেখ হাসিনা সরকারের শাসনামলে বিশ্ববিদ্যালয়ে আওয়ামী প্রশাসন শিক্ষার্থীদের আকাঙ্খা।
  • প্রত্যাশা ও মতামতের প্রাধান্য না দিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল ফি তিনগুণ বৃদ্ধি করেছিল এবং পরবর্তীতে তা  শিক্ষার্থীদের গলার কাঁটায় পরিণত হয়েছো। এই তিনগুণ বর্ধিত অতিরিক্ত ফি কমানো।
  • মেধার ভিত্তিতে হলের সিট প্রদান।
  • গণহত্যাকারী শেখ হাসিনা ও তার পরিবারের নামে থাকা সকল স্থাপনার নাম দ্রুত পরিবর্তন করা, স্বৈরাচারীর দোসরদের গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারণ করা।
  • জুলাই গণঅভ্যুত্থানে বিরোধীতাকারী সকল শিক্ষক-কর্মকর্তাদের দ্রুত শান্তির আওতায় নিয়ে আসা, বিগত স্বৈরাচার সরকারের শাসনামলে সকল শিক্ষক।
  • কর্মকর্তা, কর্মচারী নিয়োগের সুষ্ঠু তদন্ত করে অবৈধ নিয়োগ বাতিল, বিগত সরকারের শাসনামলে সকল প্রকার উন্নয়নমূলক কাজ এবং নির্মাণ সরঞ্জাম ক্রয়ের সুষ্ঠু তদন্ত করা।
  • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের সীমানা নির্ধারণ করা।
  • পশ্চিম পার্শ্বে প্রধান ফটক নির্মাণ করা এবং ক্যাম্পাস সম্পূর্ণরূপে সিসি ক্যামেরার আওতাভূক্ত করা ও জরুরী ভিত্তিতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা।
বিষয়:৯ দফা দাবি ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…