চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ে করলেন ‘শিরোনামহীন’ ব্যান্ডের ইশতিয়াক

নিজের বিয়েতেই পারফর্ম করেছে ইশতিয়াক ও শিরোনামহীন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২০ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

বিয়ে করলেন জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন-এর ভোকালিস্ট শেখ ইশতিয়াক। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর ৩০০ ফিট এলাকার একটি রিসোর্টে পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে জমকালো আয়োজনে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এই বিশেষ আয়োজনে সংগীতাঙ্গনের অনেক পরিচিত মুখ উপস্থিত ছিলেন। সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল নিজের বিয়েতেই পারফর্ম করেছে ইশতিয়াক ও ব্যান্ড শিরোনামহীন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, মঞ্চে ব্যান্ডের পারফরম্যান্স চলাকালে ইশতিয়াকের পাশে দাঁড়িয়ে আছেন তার নববধূ। দু’জনকেই দেখা যায় আনন্দ ও হাসিতে ভরপুর।

রোববার (১১ জানুয়ারি) সোশ্যাল মিডিয়াতে বিয়ের ছবি শেয়ার করে ইশতিয়াক লেখেন, আলহামদুলিল্লাহ। গতকাল আমরা একসঙ্গে নতুন যাত্রা শুরু করেছি। দয়া করে আমাদের প্রার্থনায় রাখবেন। আল্লাহ যেন আমাদের বিয়েকে ভালোবাসা, ধৈর্য ও বোঝাপড়ার আশীর্বাদে ভরে দেন। আমরা যেন বিশ্বাস ও মায়া নিয়ে একসঙ্গে বেড়ে উঠতে পারি।

শেখ ইশতিয়াকের স্ত্রীর নাম মারিয়া হোসেন। তিনি ইশতিয়াকের সঙ্গে বিয়ের ছবি পোস্ট করে লিখেছেন, এই পাগলাটে মানুষটির সাথে এক পাগলাটে নতুন জীবনে পা রাখলাম! আপনার প্রার্থনা এবং ভালোবাসায় আমাদের রাখুন।

এর আগে শনিবার সন্ধ্যায় ব্যান্ড শিরোনামহীন-এর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও ইশতিয়াকের বিয়ের খবরটি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

Reneta

সেখানে লেখা হয়, হ্যালো! আজ আমরা একটি বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করতে যাচ্ছি। ঠিকই শুনেছেন, আজ আমাদের শেখ ইশতিয়াকের বিয়ে। তার জীবনের এই নতুন ইনিংসের জন্য সবার কাছে দোয়া চাইছি।’

একক শিল্পী হিসেবে সংগীতজীবন শুরু করেন শেখ ইশতিয়াক। ২০১৭ সালে তিনি ব্যান্ড শিরোনামহীনে যোগ দেন। বর্তমান ভোকালিস্ট হিসেবে অল্প সময়েই শ্রোতাদের মধ্যে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি।

তার কণ্ঠে গাওয়া ‘এই অবেলায়’ গানটি তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। সম্প্রতি প্রকাশিত এর সিক্যুয়েল ‘এই অবেলায় ২’ নিয়েও প্রশংসা পাচ্ছে ব্যান্ডটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদনশিরোনামহীন ব্রান্ডশেখ ইশতিয়াক
শেয়ারTweetPin

সর্বশেষ

জুন মাসের প্রথম ২০ দিনে ১৯৫ কোটি ডলার রেমিট্যান্স এসেছে

জুন ২২, ২০২৬

পুত্রজায়ায় রাষ্ট্রীয় সম্মাননায় তারেক রহমান, আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক

জুন ২২, ২০২৬

স্টারমারের পদত্যাগের দাবি ট্রাম্পের, গুঞ্জন নাকচ করল ডাউনিং স্ট্রিট

জুন ২২, ২০২৬

পাঁচ দিনজুড়ে বৃষ্টির পূর্বাভাস

জুন ২২, ২০২৬

বিশ্বকাপে প্রথমবার দুইয়ের বেশি গোল, প্রথম জয়ে টিকে থাকল মিশরের আশা

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT