মেয়র হিসেবে শপথ পড়াতে ৪৮ ঘণ্টার সময় দিয়ে ইশরাকের আন্দোলন স্থগিত
ইশরাকের আন্দোলন স্থগিতের ঘোষণা দেওয়ার সময় তিনি বক্তৃতা দিচ্ছেন, চারপাশে সাংবাদিক ও সমর্থকরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে টানা ৮দিন রাজপথে অবস্থানের পর আন্দোলন স্থগিত করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। বিকালে রাজধানীর কাকরাইল মোড়ে এসে নেতাকর্মীদের রাজপথ থেকে সরে যাওয়ার আহ্বান জানান ইশরাক। তবে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন তিনি। একই সাথে দুই ছাত্র উপদেষ্টাকে দ্রুত অব্যাহতি দিতে অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করেছেন ইশরাক হোসেন। লায়লা নওশিনের রিপোর্ট।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






