চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৪ বছরের সংসার জীবনের ইতি টানলেন অভিনেত্রী ইশা কোপিকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৪ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A

দীর্ঘ ১৪ বছরের সংসার জীবনের ইতি টানলেন বলিউড অভিনেত্রী ইশা কোপিকার। ভারতীয় সংবাদমাধ্যম ই-টাইমসের সূত্রে জানা গেছে, গত নভেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে স্বামী টিমি নারাং এর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে ইশার। ৯ বছর বয়সী কন্যা রিয়ানাকে নিয়ে টিমির বাড়ি ছেড়ে চলে গেছেন ইশা।

সংবাদমাধ্যমটিকে একটি সূত্রের তরফে জানা গেছে, ‘বনিবনা না হওয়ায় আলাদা হয়ে গেছেন ইশা-টিমি। বিয়েটা টিকিয়ে রাখার সব চেষ্টা করেও ব্যর্থ হন তারা। তাই মেয়েকে নিয়ে ইশা বর্তমানে আলাদা বসবাস করছেন।’

এ বিষয়ে সংবাদমাধ্যমটিকে অভিনেত্রী জানান যে, ‘বিষয়টি নিয়ে আমার কিছু বলার নাই। ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে চাই। আপনাদের সহযোগিতার জন্য আমি আনন্দিত।’

জিম করতে গিয়ে টিমি নারাংয়ের সঙ্গে পরিচয় হয় ইশার। তারপর মনের লেনাদেনা। ২০০৯ সালের নভেম্বরে সাতপাকে বাঁধা পড়েন এই জুটি। বিয়ের ৫ বছর পর কন্যা সন্তানের বাবা-মা হন এই যুগল।

তেলুগু সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন ইশা। ২০০০ সালে মুক্তি পায় ইশা অভিনীত প্রথম হিন্দি সিনেমা ‘ফিজা’। পরবর্তীতে ‘পেয়ার ইশক আউর মহব্বত’, ‘কোম্পানি’, ‘কেয়ামত’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেন এই অভিনেত্রী। তবে আপাতত সিনেমা জগত থেকে ক্ষাণিকটা দূরেই রয়েছেন এই অভিনেত্রী।

সূত্র: হিন্দুস্থান টাইমস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেত্রীইশা কোপিকারটিমি নারাংবিবাহবিচ্ছেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই ২১, ২০২৬

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT