আইস্ক্রিনে দেখা যাবে বাংলাদেশ-ভারত ম্যাচ

বাংলাদেশ বনাম ভারতের ক্রিকেট ম্যাচের জন্য আইস্ক্রিনে দেখানোর প্রস্তুতি।. Channel i News – চ্যানেল আই নিউজ
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারতকে আতিথ্য দিতে প্রস্তুত হামজা চৌধুরী ও তার দল। ম্যাচটি সরাসরি দেখা যাবে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে।
মঙ্গলবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ‘সি’ গ্রুপের ম্যাচটি জাতীয় স্টেডিয়ামে গড়াবে রাত ৮টায়। খেলাটি সমর্থকদের চোখের নাগালে নিয়ে আসছে আইস্ক্রিন।
বাংলাদেশ-হংকং এবং বাংলাদেশ-নেপাল ম্যাচ সরাসরি দেখানোর ভারতের বিপক্ষে ম্যাচটিও দেখাবে আইস্ক্রিন। এমন উদ্যোগ ফুটবলকে মানুষের কাছে আরও এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছে বাফুফে।
এশিয়ান কাপ বাছাইয়ে ‘সি’ গ্রুপের তিনে বাংলাদেশ এবং চারে ভারত। শীর্ষে সিঙ্গাপুর, দুইয়ে হংকং।
এখনই ডাউনলোড করে সাবস্ক্রাইব করুন আইস্ক্রিন। ভিজিট করুন: https://iscreen.page.link/fsv






