চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এতিম মেয়ের ভয়ঙ্কর রূপ দেখা যাবে যে সিনেমায়!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৫ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০২২
বিনোদন
A A

ভয়ে গা ছমছম করে, হাড় হিম হয়ে আসে তবুও ভূতের ছবির প্রতি আলাদা একটা কৌতুহল মানুষের। যুগ যুগ ধরে দুনিয়াজুড়ে ভূতের ছবির জনপ্রিয়তা। ভূতের ছবি যারা পছন্দ করেন তাদের জন্য সুখবর হলো, পর্দায় আসছে নতুন ছবি।

শুক্রবার (১৯ আগস্ট) বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে সাইকোলজিক্যাল হরর ছবি ‘অরফান: ফার্স্ট কিল’। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে ছবিটি।

২০০৯ সালে মুক্তি পাওয়া ‘অরফান’ ছবির প্রিকুয়েল এটি। উইলিয়াম ব্রেন্ট বেল পরিচালিত এ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইসাবেল ফারম্যান, জুলিয়া স্টাইলস, রসিফ সাদারল্যান্ড, জেইড মাইকেলসহ আরও অনেকে।

Banglabid

প্রথম ছবি ‘অরফান’ দর্শকদের ভালো সাড়া পাওয়ার পর ধারণা করা হয়েছিলো শিগগিরই পরবর্তী সিকুয়্যেল আসবে। কিন্তু কোন এক রহস্যময় কারণে তা হয়নি। দীর্ঘদিন পর সেই রহস্যের জাল ভেঙ্গে বের হয়েছে নির্মাতা প্রতিষ্ঠান। ২০২০ সালে নতুন ছবির নির্মাণ কাজ শুরু হয়। এবারের ছবির মত আগের ছবিতেও কেন্দ্রীয় চরিত্রে ছিলেন ইসাবেল ফারম্যান।

কেট এবং জন কোলম্যান দম্পতি স্থানীয় এতিমখানা থেকে ৯ বছর বয়সী এস্থার নামের একটি রাশিয়ান মেয়েকে দত্তক নেয়। এরপরই এলোমেলো হতে থাকে তাদের জীবন। এস্থারের কর্মকান্ডে একটা সময় তারা বুঝতে পারে এ কোন স্বাভাবিক মেয়ে নয়। একের পর এক ভয়ানক সব কাণ্ড ঘটিয়ে চলে সে। রীতিমত আগ্রাসী আচরণ করে। কোনভাবেই নিয়ন্ত্রণে আনা যায় না তাকে। নিরুপায় হয়ে হাসপাতালে যায় তারা। চিকিৎসার চেষ্টা করেও কোন ফল হয় না।

এক পর্যায়ে চিকিৎসক আবিস্কার করেন, এস্থার আসলে ৩৩ বছর বয়সী একজন মহিলা। হরমোনজনিত সমস্যার কারণে তার শারীরিক বৃদ্ধি হয়নি। ক্রমান্বয়ে সে খুব হিংস্র হয়ে ওঠে। বিভিন্ন সময়ে সাতজন মানুষকে মেরে ফেলে সে। এই এস্থারকে ঘিরেই আবর্তিত হয় ‘অরফান’-এর গল্প। এবারের ছবির কেন্দ্রেও এস্থার। কী ধরনের ভয়ংকর রূপ নিয়ে এবার সে দর্শকদের সামনে হাজির হয় সেটাই এখন দেখার অপেক্ষা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকায়সিনেপ্লেক্সেসিনেমাহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬

তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT