চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কমলা হ্যারিস ভারতীয় নাকি কৃষ্ণাঙ্গ: ডোনাল্ড ট্রাম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৬ পূর্বাহ্ন ০১, আগস্ট ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য ডেমোক্রেট প্রার্থী কমলা হ্য়ারিসেকে নিয়ে বেফাঁস মন্তব্য করলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ভাইস প্রেসিডেন্ট হ্যারিস ভারতীয় নাকি কৃষ্ণাঙ্গ, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ট্রাম্প। তার এই মন্তব্যের জেরে তীব্র বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

বিবিসি জানিয়েছে, বুধবার ৩১ জুলাই একটি সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেফাঁস মন্তব্য করে বলেন, তিনি (কমলা হ্যারিস) ভারতীয় বংশোদ্ভূত বলেই জানতাম। নিজেও বরাবর ভারতীয় ঐতিহ্যের প্রচার করেছেন। কয়েক বছর আগে পর্যন্তও আমি জানতাম না যে উনি কৃষ্ণাঙ্গ। যখন তিনি কৃষ্ণাঙ্গ হয়ে গেল, তখন জানলাম। এখন তিনি কৃষ্ণাঙ্গ হিসেবে পরিচিত হতে চায়। তাই আমি ঠিক জানি না, তিনি ভারতীয় নাকি কৃষ্ণাঙ্গ?

নিজের বক্তব্যকে স্পষ্ট করে ট্রাম্প আরও বলেন, আমি উভয় জাতি-সম্প্রদায়কেই সম্মান করি, কিন্তু তিনি করেন না, তা স্পষ্ট বোঝা যাচ্ছে। কারণ এতদিন তিনি ছিলেন ভারতীয়, হঠাৎ ও কৃৃষ্ণাঙ্গ হয়ে গেলেন।

ট্রাম্পের এই মন্তব্যের পরই শোরগোল পড়ে যায়। হোয়াইট হাউসের পক্ষে সাবেক প্রেসিডেন্টের এই মন্তব্যের সমালোচনা করা হয়। এই মন্তব্যকে অপমানজনক বলে অ্যাখ্যা দেওয়া হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারিন জিন পিরেয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, কারোর অধিকার নেই অন্য কাউকে এই ধরনের কথা বলার, তাদের পরিচয় নিয়ে প্রশ্ন তোলার।

প্রসঙ্গত, কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা ভাইস প্রেসিডেন্ট। ভারতের সঙ্গেও তার যোগ রয়েছে। তিনি ভারতীয় বংশোদ্ভূত। তৎকালীন মাদ্রাজে তার জন্ম। প্রেসিডেন্ট নির্বাচন থেকে জো বাইডেন সরে দাঁড়ানোয় ডেমোক্রাটদের প্রার্থী হতে পারেন কমলা হ্যারিস, এমনটাই শোনা যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কমলা হ্যারিসডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

চলছে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ

এপ্রিল ৯, ২০২৬

আবারও বন্ধ হরমুজ প্রণালী

এপ্রিল ৯, ২০২৬

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ

এপ্রিল ৯, ২০২৬
ছবি সংগ্রহ: এন রাশেদ চৌধুরী

জাতীয় পুরস্কারজয়ী শিল্প নির্দেশক তরুণ ঘোষ আর নেই

এপ্রিল ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদে আরও ১৩টি বিল পাস

এপ্রিল ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT