বিনোদন

বন্ধ হয়ে যাচ্ছে কার্টুন নেটওয়ার্ক?

কার্টুন নেটওয়ার্কের জনপ্রিয় চরিত্রসমূহের ছবি, বন্ধ হওয়ার গুজব. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য কার্টুন নেটওয়ার্কের বিভিন্ন জনপ্রিয় চরিত্রের ছবি, যা বাংলাদেশের দর্শকদের জন্য গুরুত্বপূর্ণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

আর দেখা যাবে না কার্টুন নেটওয়ার্কের লোগোটি। নব্বইয়ের দশকের শিশু-কিশোরদের স্মৃতিবিজড়িত এই চ্যানেলটি ওয়ার্নার ব্রাদার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। এই চ্যানেলের নতুন নাম হবে ‘ওয়ার্নার ব্রোস’।

শুক্রবার রাত থেকে কার্টুন নেটওয়ার্ক বন্ধের খবর ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যা শুনে নানা ধরনের মন্তব্য করছেন নেটিজেনরা। আসলে চ্যানেল বন্ধ হবে না, আসবে নতুন আঙ্গিকে। তবে হারিয়ে যাবে কার্টুন নেটওয়ার্ক নামটা।

কার্টুন নেটওয়ার্ক আর ওয়ার্নার ব্রাদার্স চ্যানেল একত্রিত হওয়ার পরে ওয়ার্নার ব্রাদার্স কোম্পানির প্রায় ৮২জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে অ্যানিমেশন, স্ক্রিপ্টেড আর আন-স্ক্রিপ্টেড ডিভিশন থেকে। জানা গেছে, নতুন বিজনেস মডেল নিয়ে আসবে এই কোম্পানি, তাই নতুন প্রার্থীরও খোঁজ চলছে।

‘টম অ্যান্ড জেরি’, ‘টকিং টম’, ‘পাওয়ার প্লেয়ারস’, ‘সুপারম্যান’, ‘ব্যাটম্যান’, ‘বেন-১০’ সিরিজের কার্টুনগুলো প্রচার হয়েছে কার্টুন নেটওয়ার্ক চ্যানেলেই। ১৯৯২ সালের ১ অক্টোবর যাত্রা শুরু করেছিল কার্টুন নেটওয়ার্ক। নব্বইয়ের দশকের শিশুরা কার্টুন নেটওয়ার্ক থেকেই শিখেছিল কল্পনার জগতে বিচরণ।

সূত্র: জি নিউজ

বিষয়:ওয়ার্নার ব্রাদার্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…