মার্কিন অবরোধ না উঠা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী। আইআরজিসি জানিয়েছে, কয়েকটি নৌযান এই প্রণালি পার হলেও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ইরানি নৌযান ও বন্দরগুলোর ওপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার করেনি। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যতক্ষণ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের লেনদেন ১শ’ ভাগ সম্পন্ন না হয় ততক্ষণ নৌ অবরোধ পুরোপুরি কার্যকর থাকবে।







