ক্রিকেট

মাঠে রশিদের সাথে নেচে সমালোচিত ইরফান

ইরফান ও রশিদের সাথে নাচের মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট মাঠে ইরফান ও রশিদকে নাচে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে, দলের অন্যান্য খেলোয়াড়রা আনন্দে মেতে উঠেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পাকিস্তানের বিপক্ষে বড় জয়ে আফগানিস্তান ড্রেসিংরুমে আনন্দের বন্যা বইছিল। আনন্দে মাঠেই নেচে-গেয়ে উদযাপন করছিলেন রশিদ-মুজিবরা, তাদের সাথে যোগ দিয়ে মাঠে ‘ভাঙরা’ নেচে সমালোচিত হয়েছেন ভারতের সাবেক পেস-অলরাউন্ডার ইরফান পাঠান।

ইরফান স্টার স্পোর্টসের ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন। চেন্নাইয়ে আফগানিস্তানের জয়ের পর মাঠে নেমে পড়ার সিদ্ধান্ত নেন। এরপর স্পিনার রশিদ খানের সাথে মাঠেই ভারতের পাঞ্জাব অঞ্চলের ফোক নৃত্যখ্যাত ‘ভাঙরা’ নাচা শুরু করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টার স্পোর্টসের বুম হাতে রশিদ খানের সাথে নাচার দুটি ছবি পোস্ট করেন ইরফান লেখেন, ‘রশিদ খান তার কথা রেখেছে এবং আমি আমারটা পূরণ করেছি। সবাই খুব ভালো করেছ।’

ইরফান পাথান ক্রিকেট জয়ে উল্লসিত ও উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরফানের এমন আচরণে পাকিস্তানের সমর্থকরা খেপে উপহাস করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা লিখছেন একজন সম্প্রচারক হিসেবে, তার একটি নির্দিষ্ট মাত্রার পেশাদার নিরপেক্ষতা বজায় রাখা উচিত ছিল।

বিষয়:আফগানিস্তান ইরফান ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ পাকিস্তান ভারত রশিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…