আন্তর্জাতিক

গাজা উপত্যকায় ইসরায়েলের স্থল অভিযান নিয়ে ইরানের সতর্ক বার্তা

গাজা উপত্যকায় ইসরায়েলের স্থল অভিযান, সেনা ও ট্যাংক চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজা উপত্যকায় ইসরায়েলের স্থল অভিযান চলাকালে সেনা ও ট্যাংক গাড়ি চলাচল করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

গাজা উপত্যকায় ইসরায়েলের স্থল অভিযান নিয়ে দেশটিকে সতর্কতাবার্তা দিয়েছে ইরান। ইরান বলেছে, গাজা উপত্যকায় ইসরায়েলের যে কোনো স্থল অভিযান মধ্যপ্রাচ্যের অন্যত্র সংঘাতের পরিধি বাড়িয়ে তুলতে পারে।

এনডিটিভি জানিয়েছে, গাজা সীমান্তে ইসরায়েলি সৈন্যরা ভিড় করলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সাথে আলোচনাকালে এই কথা বলেন।

তিনি বলেছেন, এরকম কিছু ঘটলে পরিস্থিতির নিয়ন্ত্রণ এবং সংঘাত আশেপাশের অঞ্চলে ছড়িয়ে না পড়ার নিশ্চয়তা কেউ দিতে পারবে না। যারা যুদ্ধ এবং সংকটের পরিধিকে থামাতে চায়, তাদের গাজার বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে এই বর্বর হামলা প্রতিরোধ করা দরকার।

আমির-আব্দুল্লাহিয়ান এই সময় ইসরায়েলকে সমর্থন দেওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রেরও সমালোচনা করেন।

উল্লেখ্য, হামাসের হামলার প্রতিশোধ নিতে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলার পর থেকে ইতিমধ্যে ২,৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এ অবস্থায় স্থল অভিযান শুরু হলে মৃতের সংখ্যা ব্যাপকহারে বৃদ্ধির আশঙ্কা রয়েছে।

বিষয়:ইরান ইসরায়েল গাজা উপত্যকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…