আন্তর্জাতিক

পরবর্তী যুদ্ধে আরও ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করার হুঁশিয়ারি ইরানের

ইরানের সামরিক কর্মকর্তা বক্তৃতা দিচ্ছেন, পেছনে সুরক্ষা পোশাক পরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন মোহেবি।

নতুন করে কোনো যুদ্ধ শুরু হলে আগের তুলনায় অনেক বেশি ধ্বংসাত্মক ও ভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেব্বি বলেছেন, আবার “যদি যুদ্ধ শুরু হয়, তাহলে আমাদের অস্ত্র সব দিক থেকেই অতীতের তুলনায় সম্পূর্ণ ভিন্ন হবে।”

তার মতে, “এই পার্থক্য ওয়ারহেডের প্রজন্ম, আঘাতের নিখুঁততা, ক্ষেপণাস্ত্রের পাল্লা কিংবা অন্য যেকোন ক্ষেত্রে প্রতিফলিত হতে পারে।”

আইআরজিসির এই মুখপাত্র আরও বলেন, “সব ধরনের সামরিক অস্ত্রের ক্ষেত্রে আমরা প্রতিদিন অগ্রগতি অর্জন করছি এবং এমন অস্ত্র তৈরি করছি যা আরও নিখুঁত, আরও ধ্বংসাত্মক এবং আরও প্রযুক্তিনির্ভর।”

বিষয়:ইরান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…