চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন সেনা হত্যা বা ধরলে ৩০ হাজার ডলার পুরস্কার!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৯ পূর্বাহ্ণ ১৭, আগস্ট ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মার্কিন সেনাদের হত্যা বা জীবিত ধরে হস্তান্তর করতে পারলে নাগরিকদের ৩০ হাজার ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। একই কাজ কোনো ইরানি নারী করলে পুরস্কারের পরিমাণ দ্বিগুণ হয়ে ৬০ হাজার ডলার হবে।

১৬ আগস্ট ইরানের সেনাপ্রধান আমির হাতামি এ ঘোষণা দেন বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএর বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে।

হাতামি বলেন, মার্কিন কোনো সামরিক সদস্যকে হত্যা বা আটক করে ইরানি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে পারলে ৫ বিলিয়ন তুমান বা প্রায় ৩০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে। বিপজ্জনক এ কর্মকাণ্ডে অংশ নিতে বিপুলসংখ্যক মানুষের আগ্রহের পরিপ্রেক্ষিতে এই পরিকল্পনা করা হয়েছে বলে জানান তিনি। তবে কখন বা কোথায় মার্কিন সেনাদের ধরার বা হত্যার ঘটনা ঘটবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য দেননি।

Banglabid

ইরানি নারীদের জন্য বিশেষ পুরস্কারের কথাও ঘোষণা করেছেন হাতামি। তিনি বলেন, কোনো সাহসী ইরানি নারী মার্কিন সামরিক সদস্যকে হত্যা বা আটক করতে পারলে তাকে দেওয়া হবে দ্বিগুণ অর্থাৎ ৬০ হাজার ডলার।

এ ছাড়া মার্কিন কোনো সেনাকে হত্যায় ব্যবহৃত অস্ত্রের জন্যও বাড়তি সুবিধার কথা জানিয়েছেন ইরানের সেনাপ্রধান।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ওই অস্ত্রটি দ্বিগুণ দামে কিনে নেওয়া হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে নতুন একটি অস্ত্র দেওয়া হবে। ব্যবহৃত অস্ত্রটি একটি পরিকল্পিত জাদুঘরে সংরক্ষণ করা হবে বলেও হাতামি জানিয়েছেন।

ইরানের সেনাপ্রধান আমির হাতামি
Reneta

হাতামি একই সঙ্গে মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রকে সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়ে করা বিভিন্ন দাবি প্রকাশ্যে এসেছে। তিনি পারস্য উপসাগর, ওমান উপসাগর ও হরমুজ প্রণালিতে মার্কিন উপস্থিতিরও বিরোধিতা করেন।

ইরানের এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংঘাত ও উত্তেজনা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সংঘাতে ইরানে মার্কিন স্থলবাহিনীর নিয়মিত মোতায়েনের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে একটি মার্কিন বিমান দুর্ঘটনার পর উদ্ধার অভিযানে মার্কিন সেনাদের ইরানে প্রবেশের ঘটনা ঘটেছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, ইরানের এই ঘোষণা যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সামরিক ও কূটনৈতিক উত্তেজনাকে আরও বাড়াতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালিকে ঘিরে দুই দেশের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে এমন ঘোষণা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৩০ হাজার ডলার পুরস্কারআঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিইরান যুদ্ধ ২০২৬ইরানের সেনাপ্রধান আমির হাতামিমার্কিন সেনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিদ্যুতের খুঁটি পড়ার গুজবে ভারতে মন্দিরে হুড়োহুড়ি, নিহত ৭

পরবর্তী

বার্সায় আসছেন ব্যালন ডি অর জয়ী রদ্রি ও ক্যানসেলো

পরবর্তী

বার্সায় আসছেন ব্যালন ডি অর জয়ী রদ্রি ও ক্যানসেলো

ছবি: বিবিসি

রেকর্ড ৪ কোটি ডলারে বৈদ্যুতিক গাড়ি বিক্রি, কী সুবিধা আর ক্রেতা কে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাসের চাপায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন মাস কাদায় আটকে থাকা চার মহিষকে উদ্ধার করলেন ইউএনও

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT