আন্তর্জাতিক

জাহাজ জব্দের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে জবাব দেওয়ার অধিকার আমাদের আছে: ইরান

বহিরাগত জাহাজে ধোঁয়া বের হচ্ছে, সমুদ্রে চলাচল করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সেনারা ইরানের পতাকাবাহী যে কার্গো জাহাজ আটক করেছে, সেটি ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে জাতিসংঘের কাছে চিঠি পাঠিয়েছে তেহরান।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে মঙ্গলবার (২৮ এপ্রিল) ওই চিঠি পাঠান জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি।

সেখানে ইরানের পতাকাবাহী পণ্যবাহী জাহাজ আটকের ঘটনাকে জলদস্যুতা অভিহিত করে সেটির বিরুদ্ধের কঠোর নিন্দা জানিয়েছে তেহরান।

যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থার নেওয়ার কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে তেহরান বলেছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী, এই নির্লজ্জ কর্মকাণ্ড মোকাবিলা করার পূর্ণ অধিকার ইরানের ইসলামী প্রজাতন্ত্রের রয়েছে।

বিষয়:ইরান ইরান যুদ্ধ ২০২৬ যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…