আন্তর্জাতিক

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

আকাশে ক্ষেপণাস্ত্র ছোড়ার দৃশ্য, অন্ধকারে লাল রঙের ট্রেলি. Channel i News - চ্যানেল আই নিউজ

আকাশে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ার দৃশ্য, লাল ট্রেলির মাধ্যমে ক্ষেপণাস্ত্রের গতি বোঝানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইসরায়েলকে লক্ষ্য করে ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এমন পরিস্থিতিতে নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানো হচ্ছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

একইসঙ্গে, ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তারা। তবে, নতুন এই হামলার ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

এর আগে, শনিবার রাতভর পাল্টা-পাল্টি হামলা অব্যাহত রেখেছিল ইসরায়েল ও ইরান। এতে উভয় দেশেই বহু মানুষ হতাহত হয়েছেন।

বিষয়:ইরান ইসরায়েল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…