চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের হামলা 

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৫ অপরাহ্ন ১৯, নভেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইউক্রেন প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে আঘাত হেনেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, মঙ্গলবার ১৯ নভেম্বর স্থানীয় সময় সকালে ব্রায়ানস্ক অঞ্চলে এই হামলা চালানো হয়।

বিবিসি জানিয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, পাঁচটি ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করা হয়েছে এবং একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কারণে সামরিক স্থাপনায় আগুন লেগেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইউক্রেনও ব্রায়ানস্ক অঞ্চলে একটি গোলাবারুদ গুদামে আঘাত হানার কথা নিশ্চিত করেছে।

রাশিয়ার অভ্যন্তরে এটিএসিএমএস ব্যবহার করার অনুমতি দেওয়ার একদিন পরই এই হামলা চালালো ইউক্রেন। রাশিয়া এর আগে এই ধরনের হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেছিল, এর ফলাফল হবে উপযুক্ত এবং বাস্তব। মস্কো আরও জানিয়েছে, হামলাটি স্থানীয় সময় ৩:২৫ মিনিটে করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা নিয়ন্ত্রণে আনা হয়।

এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ৩০০ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং তা ভূপাতিত করা অত্যন্ত কঠিন। ইউক্রেনের রুশ দখলকৃত এলাকায় এর আগে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করলেও কিয়েভ এখন রাশিয়ার গভীর ভূখণ্ডে আঘাত হানার ক্ষমতা অর্জন করেছে।

এদিকে মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির পারমাণবিক নীতিতে পরিবর্তন আনেন। নতুন নীতিতে বলা হয়েছে, কোনো অ-পারমাণবিক রাষ্ট্র যদি একটি পারমাণবিক শক্তির সমর্থন নিয়ে রাশিয়ায় আক্রমণ করে, তবে সেটি একটি যৌথ আক্রমণ হিসেবে বিবেচিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনএটিএসিএমএসক্ষেপণাস্ত্রযুক্তরাষ্ট্ররাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

এপ্রিল ১৮, ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

আগামী বছর সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের পরিকল্পনা করা হচ্ছে: প্রধানমন্ত্রী

এপ্রিল ১৮, ২০২৬

‘ফুয়েল পাস বিডি’ আ্যাপ নিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সুখবর

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত, তবে নতুন শর্ত আরোপ করেছে ইরান

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT