অন্যান্য খেলা

পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফাইভ এ সাইড এশিয়া কাপ হকি

বাংলাদেশের ফুটবল দল বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ফুটবল দল বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন উদযাপন করছে, খেলোয়াড়রা হাসিমুখে দাঁড়িয়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ওমানের সালালায় ফাইভ এ সাইড এশিয়া কাপ হকিতে পাকিস্তানকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। একইসঙ্গে এশিয়ান অঞ্চলের শীর্ষস্থান অর্জন করেই বিশ্বকাপ নিশ্চিত করেছে তারা।

শনিবার রাতে ফাইনালের লড়াইয়ে নির্ধারিত সময়ে ৪-৪ গোলে ড্র করে ভারত ও পাকিস্তান। প্রথমার্ধে পাকিস্তান ৩-২ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে দাপুটে ছিল ভারত। পাকিস্তানের জালে দুইবার বল পাঠায় তারা। বিপরীতে হজম করে একটি গোল। পরে খেলা টাইব্রেকারে গড়ালে ৬-৪ ব্যবধানে জয় পায় ভারত।

ফাইভ এ সাইড এশিয়া কাপ হকির এবারের আসরে বিশ্বকাপে এশিয়া অঞ্চলের বাছাই সম্পন্ন হয়েছে। এশিয়া থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে চারটি দল- চ্যাম্পিয়ন ভারত, রানার্সআপ পাকিস্তান, মালয়েশিয়া ও ওমান।

বাছাইয়ের ম্যাচে ওমানের বিপক্ষে হেরে বিশ্বকাপ বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি বাংলাদেশ। লাল-সুবজের দলটি স্থান নির্ধারণী ম্যাচে ইরানকে হারিয়ে আসর শেষ করেছে পঞ্চম হয়ে।

বিষয়:ইরান এশিয়ান হকি ফেডারেশন ওমান পাকিস্তান ফাইনাল ফাইভ এ সাইড হকি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…