ক্রিকেট

আইপিএলে খেলে ‘আউটসুইং’ হারিয়েছেন ভারতের এই পেসার

ক্রিকেটাররা মাঠে একসঙ্গে উল্লাস করছে, আইপিএল ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএল ম্যাচে ভারতীয় ক্রিকেটাররা জয় উদযাপন করছে, মাঠে আনন্দের পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের বিপক্ষে চলতি এজবাস্টন টেস্টে কঠিন সময় পেরিয়ে ছন্দে ফিরতে শুরু করেছেন ভারতের পেসার মোহাম্মদ সিরাজ। ১১.৩ ওভারে ৬৬ রান দিয়ে খরুচে থাকলেও ইংলিশদের রানমেশিন জো রুটকে শিকার বানানোর পাশাপাশি পেয়েছেন ৪ উইকেট।

আইপিএলে কদিন আগে নিজেকে হারিয়ে খুঁজছিলেন এই সিরাজই। ১৫ ম্যাচে ৫৭.১১ গড়ে পেয়েছিলেন কেবল ৯ উইকেট। ইকোনমি রেট ছিল ১০.০৮। এমন ফর্মহীন থাকার কারণটা এবার জানালেন নিজেই।

তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে সিরাজ বলেছেন, ‘আইপিএলের পর থেকে আউটসুইং হারিয়ে ফেলেছি। সুইংয়ের উপরে জোর দিচ্ছি। আউটসুইং করাতে পারলে ভালোই লাগে, অনেক উইকেটও এভাবে পেয়েছি। সবসময় এটি করে খুব বেশি উইকেট নাও পেতে পারেন। তাই ইনসুইং করার দিকে জোর দিয়েছি।’

এজবাস্টন টেস্টে বেশ ভালো অবস্থানেই আছে ভারত। প্রথম ইনিংসে সফরকারীদের ৪১৬ রানের জবাবে স্বাগতিকরা করতে পেরেছে ২৮৪ রান। টিম ইন্ডিয়া দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১২৫ রান তুলে ফেলায় ২৫৭ রানে এগিয়ে আছে। ৫০ রানে অপরাজিত চেতেশ্বর পূজারা। খেলা বাকি দুদিনের।

ইংল্যান্ডের প্রথম ইনিংস অনেক আগেই শেষ হতে পারত। জনি বেয়ারস্টো ব্যাট হাতে রুদ্রমূর্তি ধারণ করেন। বিরাট কোহলির করা স্লেজিং তাকে আরও খেপিয়ে দেয়। সেঞ্চুরি হাঁকিয়ে ১০৬ রানে থামেন বেয়ারস্টো।

সেটি নিয়ে সিরাজ বললেন, ‘বেয়ারস্টোর বিরুদ্ধে আমাদের ধৈর্য ধরা উচিৎ ছিল। তিনি আক্রমণের পথ ধরেছিলেন। নিজেদের পরিকল্পনায় অবিচল থাকলে ভালো হতো। নিজেদের ক্ষমতার উপরে আমাদের আস্থা রয়েছে।’

বিষয়:আইপিএলকোহলিবেয়ারস্টোভারত-ইংল্যান্ড টেস্টরুটলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…