চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের যে ১২ ক্রিকেটার আইপিএল নিলামে, কার ভিত্তিমূল্য কত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১০ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের ১২ জন উঠছেন এবারের আইপিএল নিলামে। আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় হতে চলেছে ২০২৫ আসরের মেগা নিলাম। নাম জমা দিয়েছিলেন দেশি-বিদেশি ১,৫৭৪ ক্রিকেটার। যাচাই-বাছাই শেষে ৫৭৪ জনের তালিকা প্রকাশ করেছে আয়োজক কর্তৃপক্ষ।

২০১১ আসর থেকে ৯ মৌসুম খেলা সাকিব আল হাসান, ২০১৬ থেকে নিয়মিত মুখ মোস্তাফিজুর রহমান, ২০২৩ সালে কলকাতার হয়ে এক ম্যাচে নামা লিটন দাস আছেন। বাংলাদেশ থেকে আরও আছেন অফস্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, পেসার তাসকিন আহমেদ, লেগ স্পিনার রিশাদ হোসেন, ব্যাটার তাওহীদ হৃদয়, পেসার শরিফুল ইসলাম, পেসার তানজিম হাসান, অলরাউন্ডার শেখ মেহেদী হাসান, পেসার হাসান মাহমুদ ও পেসার নাহিদ রানা।

এবারের নিলামে মোস্তাফিজের ভিত্তিমূল্য টাইগারদের মধ্যে সবচেয়ে বেশি, ২ কোটি রুপি। অভিজ্ঞ সাকিব ও তাসকিন-মিরাজের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ কোটি রুপি। নিলামের চূড়ান্ত তালিকায় থাকা বাংলাদেশের বাকিরা- রিশাদ, লিটন, হৃদয়, শরিফুল, তানজিম, শেখ মেহেদী, হাসান ও নাহিদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৭৫ লাখ রুপি। বাংলাদেশ থেকে ১৩ ক্রিকেটার নিবন্ধন করিয়েছিলেন।

দুদিনব্যাপী হবে নিলাম। যেখানে ৩৬৬ জন ভারতীয় ও ২০৮ জন বিদেশি ক্রিকেটার দল পেতে সুযোগের খোঁজে থাকবেন। আইসিসির সহযোগী দেশগুলো থেকে এবার ৩ জন উঠবেন নিলামে। অভিষেক হয়নি এমন ভারতীয় ক্রিকেটার থাকছেন ৩১৮ জন, বিদেশি ১২ জন।

আসরে অংশ নিতে চলা ১০ ফ্র্যাঞ্চাইজি ২০৪ জন ক্রিকেটারকে নিতে পারবে। বিদেশিদের জন্য অবশ্য ৭০টি জায়গা ফাঁকা আছে। ফ্র্যাঞ্চাইজিগুলো অনেক তারকা ক্রিকেটারকেই আগে থেকে রিটেইন(ধরে রাখা) করে রেখেছে।

রিটেনশন পর্ব শেষ হয়েছে ৩১ অক্টোবর। প্রতিটি দল পরিকল্পনা অনুযায়ী ২-৬ জন ক্রিকেটারকে ধরে রেখেছে। নিয়ম অনুযায়ী, প্রতিটি দলে সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটার থাকতে পারে। আইপিএলের ১০টি দল মিলিয়ে ৪৬ জন ক্রিকেটারকে আগামী তিন মৌসুমের জন্য রেখে দিয়েছে। আগামী তিন বছরের জন্য দল সাজাবে ফ্র্যাঞ্চাইজিগুলো।

Reneta

প্রতি তিন বছর পর আইপিএলের মেগা নিলাম হয়। বৃহৎ এই নিলাম হয়ে থাকে দু’দিন ব্যাপী। এরমাঝের দুবছর হয় মিনি নিলাম। গত আসরে মিনি নিলাম হলেও আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামের রেকর্ড গড়েছিল। এ নিয়ে টানা দ্বিতীয়বার বিদেশের মাটিতে হচ্ছে আইপিএলের নিলাম। ২০২৪-এর নিলাম হয়েছিল দুবাইয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলবাংলাদেশভারতমোস্তাফিজলিড স্পোর্টসসাকিবসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

বিতর্কিত স্লোগানে ফিফার শাস্তির মুখে মেক্সিকো

জুলাই ২, ২০২৬

বিশ্বকাপে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন অপব্যবহার বেড়েছে ১৩ গুণ

জুলাই ২, ২০২৬

জোড়া গোলে কঙ্গো-দেয়াল গুঁড়িয়ে ইংল্যান্ডকে শেষ ষোলোয় নিলেন হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT