চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে বিশ্বকাপ খেলা নিরাপদ মনে হচ্ছে না: বিসিবি সভাপতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৬ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়া নিয়ে তোলপাড়ের শুরু। পরে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত, ক্রীড়া উপদেষ্টার সাধুবাদ জানানোসহ নানা কিছু ঘটেছে। সবশেষ যোগ হয়েছে ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বক্তব্য। জানিয়েছেন, বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়া নিরাপদ মনে হচ্ছে না।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম সোমবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে যান। সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোকবইতে সাক্ষর করেন। সেখানে বিসিবি সভাপতি বলেন, ‘ভারতে গিয়ে আমাদের বিশ্বকাপ খেলা নিরাপদ মনে হচ্ছে না। আইসিসিকে জানানো হয়েছে, তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’

ভারতের ঘরোয়া লিগ আইপিএলের খেলা বাংলাদেশে না দেখানোর সরকারী সিদ্ধান্ত নিয়ে আমিনুল বলেছেন, ‘দেশে আইপিএল সম্প্রচার বন্ধ করা সরকারের সিদ্ধান্ত। আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেয়া দুঃখজনক।’ এসময় বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ ও পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ছেড়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) নির্দেশ দিয়েছিল ভারতের ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের নির্দেশনা অনুসারে তাকে দল থেকে বাদ দেয় ফ্র‌্যাঞ্চাইজিটি। কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক নেতাদের তোপের মুখে পড়ে এমন সিদ্ধান্ত নেয়া হয়, যা ভারতে বাংলাদেশের জন্য নিরাপত্তাহীনতার প্রসঙ্গ সামনে এনেছে। প্রতিক্রিয়ায় বিসিবি ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না জানায় আইসিসিকে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএলআইসিসিকেকেআরফারুকবাংলাদেশবিসিবিবুলবুলভারতমোস্তাফিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে নৌপথে ৬ দফা নির্দেশনা

মে ১১, ২০২৬

শেষ হয়েও হচ্ছে না শেষ ‘মানি হেইস্ট’!

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দাবি অযৌক্তিক: ইরান

মে ১১, ২০২৬

নিয়মিত ময়লা না সরালে লাইসেন্স বাতিল: ডিএসসিসি প্রশাসক

মে ১১, ২০২৬

‘ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান সংঘাত দীর্ঘমেয়াদি রাজনৈতিক পরিকল্পনার অংশ’

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT