চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতার হয়ে অভিষেক হচ্ছে লিটনের?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১২ অপরাহ্ণ ১৪, এপ্রিল ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে রাতে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রথমবারের মতো আইপিএলে খেলতে যাওয়া বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাসের অভিষেক হতে পারে কেকেআর জার্সিতে, যা নিয়ে কলকাতার গণমাধ্যমে চলছে সরগরম আলোচনা।

টি-টুয়েন্টিতে এবছর জাতীয় দলের হয়ে ৬ ইনিংস খেলে লিটন করেছেন ২২৯ রান। স্ট্রাইক রেটটাও দুর্দান্ত। লাল-সবুজদের হয়ে মিডল অর্ডারে ব্যাট করা লিটন নাইটদের হয়ে কোন পজিশনে বিবেচিত হবেন সেটি নিয়েও হচ্ছে আলোচনা।

প্রথম তিন ম্যাচে ঘুরিয়ে ফিরিয়ে পাঁচ বিদেশিকে খেলিয়েছে কেকেআর। তারা- রাহমানউল্লাহ গুরবাজ, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, টিম সাউদি ও লোকি ফার্গুসন। দলটিতে আরও তিনজন বিদেশি আছেন। ডেভিড উইজি, জেসন রয় ও লিটন দাস। রয় ও লিটন পরে দলের সঙ্গে যোগ দিয়েছেন। সাকিব আল হাসানের পরিবর্তে এসেছেন রয়।

কলকাতাকে প্রথম তিন ম্যাচে ভুগিয়েছে ওপেনিং জুটি। তিন ম্যাচে তিনটি আলাদা জুটি নামানো হয়েছে। প্রথম ম্যাচে খেলেছিলেন গুরবাজ ও নামদ্বীপ সিং। দ্বিতীয় ম্যাচে গুরবাজ ও ভেঙ্কটেশ আয়ার। তৃতীয় ম্যাচে গুরবাজের সঙ্গে ওপেন করেন নারায়ণ জগদীশান। একটি জুটিও সফল হয়নি। হায়দরাবাদের বিপক্ষে আরও একবার ওপেনিং জুটিতে পরিবর্তন হতে পারে। জেসন ও লিটনের মধ্যে একজনকে খেলিয়ে দিতে পারে কেকেআর।

ভারতীয় গণমাধ্যমে খবর, হায়দরাবাদের বিপক্ষে যে চার বিদেশির খেলার সম্ভাবনা বেশি তারা হলেন- গুরবাজ, লিটন, নারিন ও ফার্গুসন। প্রথম তিন ম্যাচে একেবারেই ছন্দে ছিলেন না রাসেল। হায়দরাবাদের বিপক্ষে তাকে বেঞ্চে বসতে হতে পারে। রাসেলের উপর ভরসা রাখলে ফার্গুসনকে বসতে হতে পারে বেঞ্চে।

দুই ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও সুনীল নারিন খেলবেন। বাকি দুই বিদেশি খেলোয়াড়ের স্পটের জন্য একজন ব্যাটার ও একজন পেসার খেলিয়ে আসছে কলকাতা। কিউই পেসার টিম সাউদি ও লোকি ফার্গুসন পেয়েছেন ম্যাচ। তারা কেউও তেমন ভালো করতে পারেননি। দেশি পেসারের উপর ভরসা রেখে দুজন বিদেশি ব্যাটার খেলানোর কথাও ভাবতে পারে কলকাতা। উপমহাদেশের উইকেট বিবেচনায় লিটন অগ্রাধিকার পেতে পারেন।

Reneta

ইএসপিএন-ক্রিকইনফো অবশ্য অনুমান লিখেছে, একাদশে থাকছেন না লিটন। কেকেআর আগে-পরে যখনই ব্যাট করুক না কেনো, বিদেশি খেলোয়াড়দের মধ্যে খেলবেন- গুরবাজ, রাসেল, নারিন ও ফার্গুসন। ওপেনিংয়ে জগদীশানের উপর ভরসা রাখা হতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২৩ইডেন গার্ডেনকলকাতাকেকেআরলিটনহায়দরাবাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জার্মানিতে বন্দুক হামলায় নিহত ৫

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বেতন ও আয় করমুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর

জুন ২৯, ২০২৬

জাপানের বিপক্ষে ব্রাজিলের একাদশ এমন হচ্ছে?

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ডায়ালাইসিস ও ক্যান্সার চিকিৎসার বেশ কিছু সরঞ্জামের ভ্যাট-ট্যাক্স সর্বোচ্চ কমানো হচ্ছে

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT