ক্রিকেট

আইপিএলে দেয়া হবে ম্যাচ ফি

আইপিএল ক্রিকেট ম্যাচে খেলোয়াড়দের উল্লাস ও উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএল ক্রিকেট ম্যাচে খেলোয়াড়রা জয় উদযাপন করছে, আনন্দে ভাসছে দলটি. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আইপিএলের নতুন মৌসুম শুরুর আগে ক্রিকেটারদের সুখবর দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। প্রথমবারের মতো টুর্নামেন্টের প্রতিটি ম্যাচের জন্য ক্রিকেটারদের আলাদা করে ম্যাচ ফি দেয়া হবে।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘোষণা দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সচিব জয় শাহ। বলেছেন, ‘আইপিএলের ধারাবাহিক ও চমকপ্রদ পারফরম্যান্স উদযাপনে একটি ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছি। ক্রিকেটারদের জন্য সাড়ে ৭ লাখ রুপি ম্যাচ ঘোষণা করছি। আইপিএল ও আমাদের ক্রিকেটারদের জন্য এটি নতুন এক যুগ।’

নতুন নিয়ম অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি করা পারিশ্রমিকের বাইরে প্রতি ম্যাচের জন্য এই সাড়ে ৭ লাখ রুপি পাবেন ক্রিকেটাররা। এক আসরে লিগপর্বের সবগুলো ম্যাচ খেললে বাড়তি ১ কোটি ৫ লাখ রুপি আয় করবেন তারা।

বিষয়:আইপিএল জয় শাহ ম্যাচ ফি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…