চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএলে বাউন্সারের নিয়মে পরিবর্তন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১২ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
আইপিএল ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যানের বাউন্সার খেলার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

 

ব্যাটারদের সঙ্গে বোলারদের প্রতিযোগিতায় সমতা রাখার সুবিধার্থে আইপিএলের এবারের আসরে বাউন্সারের নিয়মে পরিবর্তন আনা হয়েছে। একজন বোলার প্রতি ওভারে দুটি করে বাউন্সার দিতে পারবে। এর আগে ভারতের ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলী ট্রফির ২০২৩-২৪ মৌসুমে পরীক্ষামূলকভাবে নিয়মটি চালু হয়েছিল।

টি-টুয়েন্টি ফরম্যাটের নিয়ম অনুযায়ী, একজন বোলার প্রতি ওভারে একটির বেশি বাউন্সার দিতে পারে না। আইপিএলে অবশ্য সেই সুবিধা দুইবার পাওয়া যাবে।

Banglabid

বাউন্সারের নিয়মে পরিবর্তন আনাকে স্বাগত জানিয়েছেন অভিজ্ঞ পেসার জয়দেব উনাদকাট। আইপিএলের আসন্ন ১৭তম সংস্করণের নিলামে সর্বাধিক ভিত্তিমূল্য ৫০ লাখ রুপির তালিকায় থাকা এ ক্রিকেটার বলেন, ‘আমি মনে করি এক ওভারে দুটি বাউন্সার বেশ উপকারী। এটি একজন বোলারকে ব্যাটসম্যানদের উপর বাড়তি পাবে।’

‘উদাহরণস্বরূপ, যদি আমি একটি ধীরগতির বাউন্সার করি, ব্যাটসম্যান আগেই নিশ্চিত যে আর কোনো বাউন্সার আসছে না। এক্ষেত্রে, আপনি যদি ওভারের প্রথম দিকে একটা ধীরগতির বাউন্সার করেন, তারপরও আপনি আরও একটি ব্যবহার করতে পারেন।’

‘যে কেউ বাউন্সারে বিপক্ষে দুর্বল হলে তাদের আরও ভালো করতে হবে। এটি বোলারকে তাদের অস্ত্রাগারে আরেকটি অস্ত্র দেবে। আমি মনে করি, খুব ছোট পরিবর্তনের বড় প্রভাব রয়েছে। একজন বোলার হিসেবে মনে করি, এই নিয়মটি থাকা খুবই গুরুত্বপূর্ণ।’

Reneta

নতুন নিয়মে ফাস্ট বোলারদের এখন থেকে ডেথ ওভারগুলোতে ব্যাটারদের লাগাম টেনে ধরার জন্য আরও বিকল্প থাকবে বলেই ভাবছেন উনাদকাট। ভারতের জার্সিতে ২২টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ৩২ বর্ষী ক্রিকেটারের মতে, শেষের দিকের ওভারগুলোতে পুরোনো বলে পেসারদের কাছে আরও একটি বিকল্প থাকছে।

‘ফাস্ট বোলারদের জন্য ডেথ ওভারে ইয়র্কার নির্ভরতা বেশি হয়ে উঠছিল। এখন এক ওভারে দুটি বাউন্সারের কারণে সবগুলাই ইয়র্কার, স্লোয়ার বল এবং বাউন্সার হতে পারবে না। আপনি যদি দ্বিতীয় বাউন্সারটি নাও করেন, তবুও ব্যাটসম্যানের মাঝে অনুমান থেকে যাবে যে বোলার দ্বিতীয় বাউন্সারটি করতে পারেন।’

এদিকে, আইপিএলে ২০২৩ সালে প্রথমবার চালু হওয়া ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মটি বহাল থাকবে। এই নিয়মের অধীনে, একটি দল টসের সময় একাদশের তালিকার পাশাপাশি চারজন বিকল্প খেলোয়াড়ের নাম জমা দিতে পারবে। তারা তাদের ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে সেই চারজনের মধ্যে যেকোনো একজনকে বদলি খেলোয়াড় হিসেবে ব্যবহার করতে পারবেন।

একটি দল যদি তাদের শুরুর একাদশে চারজন বিদেশী খেলোয়াড়ের নাম রাখে, তাহলে তারা শুধুমাত্র একজন ভারতীয়কে ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে রাখতে পারেন।

আইপিএলের আগামী আসর শুরু হবে ২০২৪ সালের ২২ মার্চ। মে মাসের শেষের দিকে টুর্নামেন্টের পর্দা নামবে। আগামী বছর ভারতের সাধারণ নির্বাচনের ভোটের তারিখ চূড়ান্তের পর আসরের পূর্ণাঙ্গ সময়সূচি ঘোষণা করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলআইপিএল ২০২৪উনাদকাটবাউন্সারলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুবাইয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের মতবিনিময় সভা

পরবর্তী

পাথর সংগ্রহে হুমকির মুখে সিলেটের জৈন্তাপুরের পরিবেশ

পরবর্তী
সিলেটের জৈন্তাপুরে পাথর সংগ্রহে হুমকির মুখে পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

পাথর সংগ্রহে হুমকির মুখে সিলেটের জৈন্তাপুরের পরিবেশ

কেরাণীগঞ্জে পণ্যবাহী ও পর্যটক জাহাজ নির্মাণের কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পণ্যবাহী জাহাজের পাশাপাশি পর্যটক জাহাজও নির্মাণ হচ্ছে কেরাণীগঞ্জে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কয়েক ঘণ্টা হাসপাতালে থাকার পর আবারও কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

বিয়েতে জামাইয়ের জন্য আস্ত খাসি! কীভাবে শুরু এই রীতি

আগস্ট ২১, ২০২৬
হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত

যুক্তরাষ্ট্রে আরএসএস নেতাদের ওপর নিষেধাজ্ঞার আহ্বান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT