ক্রিকেট

পরিবর্তন আসছে আইপিএল শুরুর সূচিতে

আইপিএল ২০২৫ এর উদ্বোধনী ম্যাচের জন্য ক্রিকেটাররা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএল ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে ক্রিকেটাররা অংশগ্রহণ করছে, টুর্নামেন্টের প্রতীকী ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২১ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসর। তা একদিন পিছিয়ে যাচ্ছে। ২২ মার্চ পর্দা উঠতে পারে আসরের।

গতমাসে বিসিসিআইয়ের পক্ষ থেকে রাজীব শুক্লা জানিয়েছিলেন, এবারের আইপিএল শুরু হবে ২১ মার্চ এবং ২৫মে শিরোপা নির্ধারণী ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে। তবে সেই সূচিতে পরিবর্তন হতে চলেছে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি বিসিসিআই।

বিসিসিআই বরাতে ভারতে খবর, ‘আইপিএল শুরুর দিন পিছিয়ে যাচ্ছে। ২১ মার্চের বদলে একদিন পিছিয়ে ২২ মার্চ থেকে শুরু হবে। দিন বদলালেও প্রথম ম্যাচের ভেন্যু বদলাচ্ছে না। তাই ইডেনের মাঠেই এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচ হবে। ফাইনালও হবে ইডেনে। শুরুর দিন পিছিয়ে গেলেও ফাইনাল পূর্ব নির্ধারিত ২৫মে হবে।’

গত বছরের শেষদিকে আইপিএলের মেগা নিলাম হয়। সেখানে ১৮২ জন ক্রিকেটার কিনতে দলগুলো ৬৩৯.১৫ কোটি রুপি খরচ করে। সর্বোচ্চ ২৭ কোটি রুপিতে রিশভ পান্টকে কিনেছে লক্ষ্ণৌ। যা আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটারের রেকর্ড।

বিষয়:আইপিএল কলকাতা পান্ট বিসিসিআই ভারত মুম্বাই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…