চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবার আগে ফাইনালে যাওয়ার লড়াইয়ে ধোনি-পান্ডিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৮ অপরাহ্ণ ২৩, মে ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

এবারের আইপিএলে গ্রুপপর্ব শেষে মঙ্গলবার গড়াচ্ছে প্লে-অফ রাউন্ড। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সবার আগে সেরা চার নিশ্চিত করা গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। এম চিদাম্বরম স্টেডিয়ামে সবার আগে ফাইনাল নিশ্চিতের প্রথম কোয়ালিফায়ারে রাতে লড়বে ধোনি ও পান্ডিয়ার দল। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু লড়াই।

এই ম্যাচের জয়ী দলটি সবার আগে ফাইনালে চলে যাবে। অন্য দলটিরও সুযোগ থাকবে। সেজন্য অপেক্ষা করতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ারের। এলিমিনেটর ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও মুম্বাই ইন্ডিয়ান্স মধ্যে জয়ী দলের বিপক্ষে খেলবে প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল। সেখানে জয়ী দলটি দ্বিতীয় দল হিসেবে ফাইনালে যাবে।

গতবারের চ্যাম্পিয়ন গুজরাটের নেতৃত্বে আছেন হার্দিক পান্ডিয়া। এবারের আসরে ১৪ ম্যাচে ১০ জয় ও ৪ হারে ২০ পয়েন্ট নিয়ে লিগপর্বে শীর্ষে থেকে প্লে-অফে এসেছে গুজরাট। অন্যদিকে, ৮ জয় ও ৫ হারে ১৭ পয়েন্ট নিয়ে গ্রুপপর্ব শেষ করেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। দুদলেই আছে তারকার মেলা।

ধোনি বনাম পান্ডিয়ার দ্বৈরথ ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে উঠেছে। একদিকে শুভমন গিল, জশ লিটল, হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার, রশিদ খান, মোহাম্মদ শামি। অন্যদিকে মঈন আলী, ডেভন কনওয়ে, ধোনি, রবীন্দ্র জাদেজা, তুষার দেশপাণ্ডের চেন্নাই। যারা বড় ম্যাচে রং বদলে দিতে পারেন যেকোনো মুহূর্তে।

টেবিলের শীর্ষের গুজরাট নিজেদের শেষ ম্যাচটি নিয়মরক্ষার হলেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরকে হারিয়ে শেষের প্রস্তুতি সেরেছে। বিরাট কোহলির সেঞ্চুরির পাল্টা জবাবে সেঞ্চুরি হাঁকান শুভমন গিল। টুর্নামেন্ট থেকেই বিদায় নিতে হয় কোহলিদের।

আইপিএলে গতবছর অভিষেক হয় গুজরাট টাইটান্সের। সেবার তারা চ্যাম্পিয়নও হয়। এদিকে চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই আইপিএল ইতিহাসে অন্যতম সফল দল। আগের তিন দেখায় সবগুলোতেই অবশ্য ধোনিদের বিপক্ষে জয়ের হাসি হেসেছে গুজরাট।

Reneta

সবশেষ পাঁচ ম্যাচের চারটিতে জয় পাওয়া পান্ডিয়ার দলের বিপরীতে তিন জয় ধোনিদের। এবারের আইপিএলে উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে ৫ উইকেটে জিতেছিল গুজরাট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২৩গুজরাটচেন্নাইধোনিপান্ডিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

বার্সেলোনার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানচেস্টার সিটি, অনিশ্চিত রদ্রির ভবিষ্যৎ

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬

সাকিবের দেশে ফেরার আর কোন সুযোগ নেই: আমিনুল

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT