চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব ম্যাচ হারের পর এবার ব্যাট-প্যাডও হারাল দিল্লি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৬ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আইপিএলের চলতি মৌসুমে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে সবকটিতেই হেরেছে দিল্লি ক্যাপিটালস। সবশেষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর বিপক্ষে ২৩ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে ডেভিড ওয়ার্নারের দল। চলতি আসরে দলের এমন ভরাডুবির পর বেঙ্গালুরু থেকে দিল্লিতে ফিরে দুঃসংবাদ পান ওয়ার্নার-মোস্তাফিজরা। খোয়া গেছে তাদের ব্যাট-প্যাড।

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বুধবার জানায়, খেলোয়াড়দের জুতা, প্যাড, উরুর প্যাড এবং গ্লাভসের মতো বিভিন্ন সরঞ্জামসহ মোট ১৬ ব্যাট খুঁজে পাওয়া যায়নি। ব্যাটগুলোর মধ্যে তিনটি করে ওয়ার্নার ও সল্টের, দুটি মিচেল মার্শের ও পাঁচটি ব্যাট যশ ধুলের।

বেঙ্গালোর থেকে ম্যাচ শেষে রোববার দিল্লিতে টিম হোটেলে পৌঁছায় ডেভিড ওয়ার্নারের দল। সেখানে তাদের কিটগুলো হোটেলে পৌঁছে দেয়ার পর ব্যাপারটি প্রকাশ্যে আসে। আইপিএল চলাকালীন সময়ে এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে যাওয়ার জন্য কিট এবং সরঞ্জাম পরিবহনের জন্য একটি লজিস্টিক কোম্পানিকে নিয়োগ দেয়ার পরও এমন ঘটনা ঘটেছে।

দিল্লি ক্যাপিটালসের এক কর্মকর্তা বলেন, ‘যখন খেলোয়াড়রা ঘটনাটি শুনেছেন তারা হতবাক হয়ে গিয়েছিল। এই টিমে প্রথমবার এমন ঘটনা ঘটেছে। দ্রুতই বিষয়টি লজিস্টিক বিভাগ, পুলিশকে জানানো হলে এবং পরে বিমানবন্দর কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’

আইপিএলে চলতি মৌসুমে দিল্লি ক্যাপিটালস একমাত্র দল, যারা কোনো ম্যাচ জিততে পারেনি। পাঁচ ম্যাচের সবকটিতে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলটি বৃহস্পতিবার ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলওয়ার্নারকেকেআরদিল্লিমোস্তাফিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শক্তিশালী ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

জুন ২৪, ২০২৬

বিশ্বকাপের মাঝে মা হারালেন ফ্রান্সের কোচ দেশম

জুন ২৪, ২০২৬

‘আমি ফিরে এসেছি’

জুন ২৪, ২০২৬

উজবেকিস্তানের বিপক্ষে রোনালদোর জোড়া গোলে যত রেকর্ড

জুন ২৪, ২০২৬

রোনালদোর রেকর্ডময় জোড়া গোলের রাতে পর্তুগালের গোল উৎসব

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT