চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুম্বাইকে হারিয়ে প্রথম কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত পাঞ্জাবের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২১ পূর্বাহ্ণ ২৭, মে ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

প্লে-অফ আগেই নিশ্চিত হয়েছিল পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের। লিগপর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল দুদল। কোয়ালিফায়ারে খেলতে মুম্বাইয়ের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না পাঞ্জাবের। শ্রেয়াস আয়ারের দল তা করতে বেগ পেতে হয়নি। মুম্বাইকে হারিয়ে প্রথম কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত পাঞ্জাবের।

জয়পুরে টসে হেরে আগে ব্যাটে নামে মুম্বাই। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ১৮৪ রান তোলে তারা। জবাবে নেমে ৭ উইকেট হাতে রেখে ১৮.৩ ওভারে জয়ের বন্দরে নোঙর করে পাঞ্জাব।

জয়ে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে দলটি। শীর্ষে থেকে প্লে-অফে খেলা নিশ্চিত না হলে কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত তাদের। তিনে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু লিগপর্বের শেষ ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে হারালে শীর্ষস্থান হারাতে পারে পাঞ্জাব। একইসঙ্গে দুইয়ে থাকা গুজরাট টাইটান্স নেমে যাবে তিনে। ফলে চারে থাকে লিগপর্ব শেষ করা মুম্বাইয়ের বিপক্ষে এলিমিনেটর খেলতে হতে পারে তাদের। অন্যদিকে লক্ষ্ণৌর বিপক্ষে বেঙ্গালুরু হেরে গেলে শীর্ষে অটল থাকবে পাঞ্জাব। দুইয়ে থাকা গুজরাটের বিপক্ষে কোয়ালিফায়ার খেলবে তারা। আর বেঙ্গালুরু খেলবে মুম্বাইয়ের বিপক্ষে এলিমিনেটর ম্যাচ।

আগে ব্যাটে নামা মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ রান করেন সূর্যকুমার যাদব। ৩৯ বলে ৫৭ রান করেন তিনি। ২০ বলে ২৭ রান করেন রায়ান রিকেলটন। ১৫ বলে ২৬ রান করেন হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা করেন ২১ বলে ২৪ রান। ১২ বলে ২০ রান করেন নামান ধির।

পাঞ্জাবের হয়ে দুটি করে উইকেট নেন আর্শদীপ সিং, মার্কো জানসেন ও বিজয়কুমার ভাসক।

জবাবে নেমে প্রিয়ানশ আর্য ও জশ ইংলিশ পাঞ্জাবের জয়ের ভিত গড়ে দেন। জশ ৪২ বলে ৭৩ রান করেন। ৩৫ বলে ৬২ রান করেন আর্য। এছাড়া ১৬ বলে ২৬ রান করেন শ্রেয়াস আইয়ার। ১৬ বলে ১৩ রান করেন প্রভসিমরন সিং।

Reneta

মুম্বাইয়ের হয়ে মিচেল স্যান্টনার দুটি এবং জাসপ্রীত বুমরাহ একটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএল-২০২৫পাঞ্জাবপ্লে-অফমুম্বাইলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

​ঠাকুরগাঁওয়ে গৃহবধূ নির্যাতন: শিক্ষকের বাড়িতে ব্যাপক ভাঙচুর, বিক্ষোভ

মে ১৪, ২০২৬

‘হলিউডের জন্য লজ্জা’ মন্তব্যে কান উৎসবে করতালি

মে ১৪, ২০২৬

কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জী: ‘চোর চোর’ স্লোগান

মে ১৪, ২০২৬

ক্রিকেটে বিদেশি বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচন করছেন ইব্রাহিম

মে ১৪, ২০২৬

ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ভারতে আরাঘচি

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT