জমকালো আয়োজনে পর্দা উঠেছে আইপিএলের। প্রায় দুমাসের মহাযজ্ঞ শুরু হয়েছে আজ। উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ১৭৫ রানের লক্ষ্য বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স।
কলকাতার ইডেন গার্ডেন্সে টসে জিতে স্বাগতিকদের আগে ব্যাটে পাঠায় বেঙ্গালুরু। আজিঙ্কা রাহানের ফিফটিতে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেটে ১৭৪ রানের লক্ষ্য গড়ে কলকাতা।
আগে ব্যাটে নেমে শুরুতেই কুইন্টন ডি ককের উইকেট হারায় কলকাতা। পরে সুনিল নারিন ও রাহানে হাল ধরেন। ৫টি চার ও তিন ছক্কায় ২৬ বলে ৪৪ রান করেন নারিন। ৬টি চার ও চারটি ছক্কায় ৩১ বলে ৫৬ রান করেন রাহানে।
এছড়া অঙ্গকৃষ রঘুবংশী ২২ বলে ৩০ রান করেন। রিংকু সিংয়ের ব্যাট থেকে আসে ১০ বলে ১২ রান।
বেঙ্গালুরুর হয়ে কুর্নাল পান্ডিয়া তিন উইকেট নেন। জশ হ্যাজেলউড নেন দুটি উইকেট।







