ক্রিকেট

লক্ষ্ণৌকে হারিয়ে আসর শুরু রাজস্থানের

বাংলাদেশের ক্রিকেটাররা রাজস্থানের বিরুদ্ধে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে বাংলাদেশের ক্রিকেটাররা জয় উদযাপন করছে, মাঠে উচ্ছ্বাস ও আনন্দের মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে সাঞ্জু স্যামসন ঝড়ে দুইশ রানের কাছাকাছি ভিত গড়েছিল রাজস্থান রয়্যালস। রানতাড়ায় লোকেশ রাহুল ও নিকোলাস পুরান ঝড় তুললেও সম্ভব হয়ে ওঠেনি লক্ষ্যে পৌঁছানো। ২০ রানের পরাজয় দেখতে হয়েছে তাদের।

জয়পুরে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় স্বাগতিক রাজস্থান। নির্ধারিত ওভার শেষে ৪ উইকেটে ১৯৩ রান নেয় তারা। জবাবে ৬ উইকেটে ১৭৩ রান তোলে লক্ষ্ণৌ।

ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন সাঞ্জু। তিনটি চার ও ছয়টি ছক্কায় ৫২ বলে ৮২ রান করেন রাজস্থান অধিনায়ক। তিন ছক্কা ও এক চারে ২৯ বলে ৪৩ রান করেন রিয়ান পরাগ। স্বাগতিক ওপেনার যশ্বী জয়সওয়াল ১২ বলে ২৪ রান করেন। এছাড়া ধ্রুব জুরেল ১২ বলে ২০ রানে সাঞ্জুর সঙ্গে অপরাজিত থাকেন।

বল হাতে লক্ষ্ণৌর নাভিন-উল-হক ২ উইকেট নেন। একটি করে উইকেট নেন রবি বিষ্ণুই ও মোহসিন খান।

রানতাড়ায় নেমে লোকেশ রাহুল, নিকোলাস পুরান ও দীপক হুদা ছাড়া লক্ষ্ণৌর বাকী ব্যাটাররা ব্যর্থ হয়েছেন। চারটি করে চার ও ছক্কায় ৪১ বলে ৬৪ রানে অপরাজিত ছিলেন পুরান। দলের সর্বোচ্চ রান এটি। দুটি ছক্কা ও চারটি চারে ৪৪ বলে ৫৪ রান করেন রাহুল। এছাড়া ১৩ বের ২৬ রান করেন দীপক।

স্বাগতিকদের হয়ে ট্রেন্ট বোল্ট দুটি উইকেট নেন। নান্দ্রে বার্গের, অশ্বিন, স্বন্দীপ শর্মা ও যুযবেন্দ্র চাহাল একটা করে উইকেট নেন।

বিষয়:আইপিএল ২০২৪ রাজস্থান রাহুল লক্ষ্ণৌ সাঞ্জু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…