চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজের ‘তিনশতম’ শিকার ওয়ার্নার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৫ অপরাহ্ণ ৩১, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশাখাপত্তমে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে বল হাতে শুরুটা ভালো হয়নি মোস্তাফিজের। ডেভিড ওয়ার্নার ও পৃথ্বী শ’র তোপে পড়েছিল টাইগার পেসার। নিজের দ্বিতীয় ওভারে অবশ্য দারুণভাবে ফিরেছেন ফিজ। ওয়ার্নারকে ফিরিয়ে চেন্নাই সুপার কিংসকে এনে দিয়েছেন প্রথম সাফল্য। সেই সঙ্গে সবধরণের টি-টুয়েন্টিতে নিজের ৩০০ উইকেটও পূর্ণ করেছেন কাটার মাস্টার।

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই অর্জন করেছেন মোস্তাফিজ। ২৪২ ম্যাচে ২৪০ ইনিংসে ২৬তম বোলার হিসেবে কাটার মাস্টার পূর্ণ করেছেন টি-টুয়েন্টিতে ৩০০ উইকেট। ফিজের আগে এই মাইলফলকে পৌঁছেছেন সাকিব আল হাসান। ৪২১ ইনিংস বল করে সাকিবের উইকেট সংখ্যা ৪৮২টি। আছেন তালিকার পাঁচে। ৫৩৯ ইনিংসে ৬২৫ উইকেট নিয়ে শীর্ষে ডায়ান ব্রাভো।

রাজাশেখর রেড্ডি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক রিশভ পান্ট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ১১১ রান। মিচেল মার্শ ৫ বলে ৬ রানে এবং রিশভ পান্ট ৬ বলে ৩ রানে ক্রিজে আছেন।

ওয়ার্নার ও পৃথ্বী দিল্লিকে উড়ন্ত শুরু এনে দেন। চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড ষষ্ঠ ওভারে মোস্তাফিজকে বলে আনেন। বল হাতে সুবিধা করে ওঠতে পারেননি টাইগার তারকা। ২০ রান আদায় করে নেন দিল্লির দুই ওপেনার। এই ওভারে চারটি চার হজম করতে হয় ফিজকে।

১০ম ওভারে ফের মোস্তাফিজকে বলে আনেন ঋতুরাজ। ৩৬০ ডিগ্রী অ্যাঙেলে ঘুরে দাঁড়ান টাইগার পেসার। প্রথম বলেই পেতে পারতেন উইকেট। যদি ওয়ার্নারের ফিরতি ক্যাচ তালুবন্দি করতে পারতেন। তৃতীয় বলে অবশ্য কাঙ্খিত সাফল্যর দেখা পান ফিজ। মাথিশা পাথিরানার দুর্দান্ত ক্যাচে ফেরান ওয়ার্নারকে।

৯৩ রানের উদ্বোধনী জুটি ভাঙে ওয়ার্নার ফেরায়। পাঁচটি চার ও তিন ছক্কায় ৩৫ বলে ৫২ রান করেন অস্ট্রেলিয়ান ব্যাটার। এই ওভারে মোস্তাফিজ খরচ করেন কেবল ৪ রান।

Reneta

পরের ওভারেই পৃথ্বীকে ফেরান জাদেজা। চারটি চার ও দুই ছক্কায় ২৭ বলে ৪৩ রান করে ফেরেন মাহেন্দ্র সিং ধোনির হাতে ক্যাচ দিয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল ২০২৪ওয়ার্নারচেন্নাইদিল্লিমোস্তাফিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিষেকেই হাসানের ৯ উইকেট, কাউন্টিতে স্বপ্নময় শুরু

জুন ১৫, ২০২৬

কুরাসাওয়ের জালে জার্মানির ৭ গোলের উৎসব

জুন ১৫, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে জয় বাংলাদেশ ক্রিকেটের বড় অর্জন: মিরাজ

জুন ১৪, ২০২৬

বিশ্বকাপ ফুটবল নিয়ে বিশেষ আয়োজন চ্যানেল আই-আই স্ট্রাইকার

জুন ১৪, ২০২৬

সোশ্যাল ট্রেন্ডে শাকিব খানের রোলেক্স উপহারের খবর

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT